কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটি দায়িত্ব করেছে।  শনিবার সন্ধায় রাজধানীর বিজয়নগরস্থ আল রাজি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানসহ ৩৩ জন পরিচালক শপথ গ্রহণ করেন। নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান নির্বাচন বোর্ডের সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হাসিব সরকার। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান এবং নির্বাচন বোর্ডের সদস্য শেখ শামসুল আরেফীন উপস্থিত ছিলেন। শপথ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা নবনির্বাচিত চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেন।

নতুন কমিটির চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, বিদ্যমান সার ডিলারশিপ ব্যবস্থা বহাল রাখা, ২০২৫ সালের ডিলার নীতিমালা সংশোধন বা বাতিল এবং ২৫ বছর ধরে অপরিবর্তিত থাকা ডিলার কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করাই হবে নতুন কমিটির প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষকের কাছে সময়মতো সার পৌঁছে দেয়া এবং সার আমদানি ও বিতরণ ব্যবস্থা আরও কার্যকর করাই হবে তার অন্যতম লক্ষ্য। বোর্ডের ভাইস চেয়ারম্যান ও পরিচালকদের নিয়ে মাঠপর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

নবনির্বাচিত চেয়ারম্যান অভিযোগ করেন, ২০২৫ সালের সার ডিলার নীতিমালার কোনো যৌক্তিকতা নেই। তার দাবি, গত ১৬ বছর ধরে ডিলাররা সুষ্ঠুভাবে সার বিতরণ করেছেন এবং কোথাও বড় ধরনের অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এরপরও বিদ্যমান ডিলারদের বাদ দিয়ে নতুন করে বিসিআইসির ডিলারদের অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে, যার বিরোধিতা করবে বিএফএ।

মোশাররফ হোসেন বলেন, একটি ইউনিয়নে একটি মূল ডিলার এবং প্রতিটি ওয়ার্ডে খুচরা ডিলার থাকায় বর্তমান ব্যবস্থায় কোনো সংকট নেই। দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর আগে বর্তমান ডিলাররা দুই লাখ টাকা জামানত দিয়ে ডিলারশিপ নিয়েছিলেন, যা সে সময়ের হিসাবে বড় বিনিয়োগ ছিল। তাই তাদের বাদ দিয়ে নতুন ডিলার অন্তর্ভুক্তির কোনো যৌক্তিকতা নেই।

ডিলারদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, প্রায় ২৫ বছর ধরে কমিশনের হার অপরিবর্তিত রয়েছে। কমিশন ১০০ টাকা থেকে ২০০ টাকায় উন্নীত করার প্রস্তাব ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত এ প্রস্তাব অনুমোদন করবে।

তিনি আরও বলেন, নবনির্বাচিত পরিচালকরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে বোর্ডে উপস্থাপন করবেন। প্রয়োজন হলে জেলা প্রশাসক, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষিমন্ত্রী ও সচিবের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কৃষকের স্বার্থ রক্ষা, সময়মতো সার সরবরাহ এবং দেশের কৃষি উৎপাদন আরও শক্তিশালী করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে বক্তব্য দেন বিএফএর সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. মামুনুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদ হাসান রাজু, এস এম বাবুল, মো. নুর আলম পাটোয়ারি, মোহাম্মদ হাকিম আলী এবং পরিচালক (অর্থ) মো. আলাউদ্দিন চৌধুরী। তারা নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডিলারদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে মোশাররফ অ্যান্ড ব্রাদার্স (মোশাররফ গ্রুপ)-এর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ১ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সরকারি দলীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন পান মাত্র ৪৩ ভোট।

সংগঠনটির মোট ভোটার ৪ হাজার ২০০ জন। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩ সদস্যের পরিচালনা পর্ষদের ৩১টি পদ আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। বাকি দুটি পদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাট নিয়ে বিপাকে জয়পুরহাটের চাষীরা

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

3

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

4

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

5

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট

6

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

7

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

সিরাজগঞ্জের কৃষকরা পাট ছাড়ানো ও শুকানোর কাজে ব্যস্ত

10

কুমিল্লায় হাসপাতাল ঘরবাড়ীতে পানি

11

চরফ্যাশনে ভেসে গেছে মাছের ঘের

12

ওয়ান হেলথ শুধু মুখের কথা নয়, দৃঢ় কমিটমেন্ট প্রয়োজন : ফরিদা আ

13

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

14

বোরো মৌসুমে জ্বালানিতে টান

15

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

16

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

17

সিরাজগঞ্জে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষে কৃষকের মুখে হাসি

18

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

19

ব্রি’র অর্গানিক সার ৩০ শতাংশ পর্যন্ত কমাবে ইউরিয়ার ব্যবহার

20