কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলে নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে মোহাব্বতপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলেন আনোয়ার গনেশ (৫৫) ও তার ছেলে নিমাই গনেশ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র।

স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের পাটখেতে আনোয়ার গনেশ ও তার ছেলে নিমাই একসঙ্গে পাট কাটতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে দুপুরের দিকে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মারা যান।

ইউপি সদস্য কবিন্দ্র জানান, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে মারা যান। তাদের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নবীর ন্যায়পরায়ণতা ও ন্যায়বিচারের আলোকে দেশ পরিচালনার সর্

1

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

2

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

3

সাশ্রয়ীমূল্যে সার সরবরাহে ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ : সংসদে

4

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

5

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

6

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

7

শেকৃবিতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

8

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

9

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

10

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

11

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

12

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

13

ক্ষতিগ্রস্থদের সহায়তা করতে হবে-রিজভী

14

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

17

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

18

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

19

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

20