কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন


বাকৃবি সংবাদদাতা

তিন দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করেন বাকৃবির কৃষিবিদ ঐক্য পরিষদ।

 

তাদের তিন দফা দাবি হলো-কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ (বিএডিসি) সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না এবং কৃষি বা কৃষিসংক্রান্ত কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন ছাড়া নামের সঙ্গে ‘কৃষিবিদ’পদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত এক বছর যাবত আমাদের অধিকার আদায়ে আমরা সবসময় সক্রিয় ছিলাম। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন এবং এর পরিপ্রেক্ষিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ডিজি মহোদয়, কৃষি সচিব এবং কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদের দাবির বিষয়ে মত একমত পোষণ করেছিলেন এবং আমাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন বলে আমরা পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম।

 

তারা আরও বলেন, কিন্তু আমরা বিশ্বস্ত মাধ্যমে জানতে পেরেছি ডিপ্লোমাধারীদের কিছু নেতাদের প্ররোচনায় দেশের সমস্ত ডিপ্লোমা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে তাদের অবৈধ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলছে। তারা এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ২০ শতাংশ নবম গ্রেডে প্রমোশনের ফাইল রেডি করেছেন এবং সচিব পর্যায়ে আছে। তাই আমাদের বিসিএস নবম গ্রেড সিকিউর করতে মাঠে নামার কোনো বিকল্প নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কীটনাশক আমদানি, ব্যবহার ও বিক্রিতে নতুন নীতিমালা হচ্ছে

1

ব্রহ্মপুত্রের ভাঙনে হারাচ্ছে কৃষি জমি

2

ভার্মি কম্পোস্ট উৎপাদনে সাফল্য

3

রাঙামাটিতে অস্তিত্ব সংকটে বন্যহাতি

4

২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন

5

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

6

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

7

৩০০ উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

8

লক্ষীপুরে ৭০ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

9

বজ্রপাত রোধে তালবীজ বপন

10

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

11

এয়ার ফ্লো মেশিন বন্ধে পচছে পেঁয়াজ

12

১১৫ পরিবারকে গবাদি পশু বিতরণ

13

আন্তর্জাতিক ৫০ মেলায় অংশ নেবে বাংলাদেশ

14

মাল্টা চাষে শারমিনের বাজিমাত

15

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

16

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

17

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

18

কিশোরগঞ্জে সংকটে সারের দাম বাড়তি

19

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

20