কৃষি সময়
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শন করেছেন,কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

 আজ শনিবার তিনি বিশ^বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত সুবিধা, গবেষণা পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিভিন্ন একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, একটি জ্ঞানভিত্তিক দক্ষ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চার মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করে তুলতে হবে। তিনি বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

পরে মন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। 

পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী ইস্ট ডেল্টা ইন্টারন্যাশনাল স্কুলও ঘুরে দেখেন। তিনি স্কুলের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। 

পরিদর্শনকালে চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ নাজিম উদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

1

সুন্দরবনের জলজ সম্পদে বিষের ছোবল

2

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনামূলক কর্মসূ

3

খেজুর গুড়-রস থেকে শতকোটি টাকা আয়ের আশা

4

গৌরনদীতে ময়লার ভাগাড়ে অতিষ্ট মানুষ

5

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

6

৫ হাজার তালবীজ রোপণের উদ্যোগ

7

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

8

বৃষ্টি না থাকায় ফসল বাঁচাতে সেচেই ভরসা

9

দেশের বৃহত্তম ভাসমান হাট বৈঠাকাটা

10

সবজির চারা বিক্রিতে ভাগ্য ঘুরছে কৃষকদের

11

খাদ্য উৎপাদন বাড়ার নেপথ্যে কৃষির কর্মকর্তা-কর্মচারীদের দীর্

12

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

13

চায়না দুয়ারি জাল ধ্বংস

14

লবণাক্ত জমিতে ধানে বাম্পার ফলন

15

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

16

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

ঢলের পানিতে ভেসে গেলো দুই শতাধিক কৃষকের স্বপ্ন

19

রংপুরের পালিচড়া সবজির মোকাম জমজমাট

20