কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর হাত থেকে সফল খামারি হিসাবে স্বর্ণপদক পেলেন মন্ত্রী আরিফুল হক

কৃষি সময় প্রতিবেদকঃ 
দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সফল খামারি হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছেন আরিফুল হক চৌধুরী। সিলেটের লাখাউরায় প্রতিষ্ঠিত ‘আফসা হক ডেইরি ফার্ম’-এর মাধ্যমে খামার পরিচালনায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি সেরা খামারির সম্মাননা, স্বর্ণপদক ও নগদ অর্থের চেক পেয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে এসব পুরস্কার গ্রহণ করেন তিনি। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের লাখাউরায় অবস্থিত আফসা হক ডেইরি ফার্মে গরু, মহিষ, ছাগল ও ভেড়াসহ বিভিন্ন গবাদিপশু পালন এবং দুগ্ধ উৎপাদন করা হয়। খামার পরিচালনায় তার অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে এ সম্মাননা দেওয়া হয়েছে।

পুরস্কার গ্রহণের পর আরিফুল হক চৌধুরী খামারিদের বাস্তব সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা ও সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।
মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা হিসেবে তার এ অর্জনকে ব্যতিক্রমী হিসেবে দেখা হচ্ছে। সিলেটের একজন উদ্যোক্তার খামার জাতীয় পর্যায়ে স্বীকৃতি পাওয়ায় স্থানীয় কৃষি ও প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের মধ্যেও উৎসাহ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁস খামারে দুই বন্ধুর আয় ৩০ লাখ টাকা

1

খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

2

বেগুনের ভাইরাসের আক্রমণে দুশ্চিন্তায় কৃষক

3

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

4

পাহাড়ি হাটে বাহারি বাজার

5

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

6

সাতক্ষীরায় গমের দাম বেড়েছে

7

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

8

পার্চিং পদ্ধতিতে মিলছে সুফলতা

9

ছাড়পত্র ছাড়াই চলছে ৩৪ ইটভাটা

10

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

11

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

12

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

13

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

14

দুর্লভ প্রজাতির গাছের সংগ্রাহক পলাশ

15

চাঁপাইনবাবগঞ্জে আম চাষের তৈরি হচ্ছে কর্মসংস্থান

16

ভোলায় কান্দি পদ্ধতির চাষাবাদ মিলছে সফলতা

17

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

18

রেকর্ড দামে বিক্রি হচ্ছে বারি-৪ আম

19

সড়ক যেন ময়লার ভাগাড়

20