কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্লভ প্রজাতির গাছের সংগ্রাহক পলাশ

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মাহবুবুল ইসলাম পলাশ নামে এক ব্যাক্তি নিজ বাড়ির বিশাল এলাকাজুড়ে দুর্লভ ও বিপন্ন প্রজাতির নিয়ে গাছ নিয়ে গড়ে তুলেছেন বিরল প্রজাতির বাগান। পাশাপাশি নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেছেন ‘পরিবেশ ও প্রকৃতি পাঠশালা’। তার এই উদ্যোগ এখন পরিবেশপ্রেমীদের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

জানা যায়,বিরল বৃক্ষের এ সংগ্রাহক পেশায় একজন ব্যাংকার। তিনি ২০০৩ সালে ইউক্যালিপটাসের ক্ষতিকর দিক সম্পর্কে জানার পর দেশি গাছ রোপণ শুরু করেন মাহবুবুল। পরে দুর্লভ বৃক্ষ সংগ্রহের আগ্রহে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। সুন্দরী, বৈলাম, গর্জন, চাপালিশ, তেলসুর, নাগলিঙ্গম, মহুয়া ও বুদ্ধনারিকেলসহ নানা প্রজাতির গাছ রয়েছে তাঁর সংগ্রহে। ২০১২ সালে বন বিভাগের ঘোষিত ৪৫টি বিরল ও বিপন্ন প্রজাতির বৃক্ষের ৪৩টিই সংগ্রহ করেছেন তিনি। তার ছয় বিঘা জমির এই বাগানে রয়েছে দেশি-বিদেশি ৩৪৫ প্রজাতির গাছ। ছুটির দিনগুলো কাটান নিজের গড়া বাগানে। 
বিরল বৃক্ষ সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে জাতীয় কৃষি পুরস্কার পেয়েছেন মাহবুবুল ইসলাম।

নিজ বাড়িতেই ২০২০ সালে বাগানেই চালু করেন ‘পরিবেশ ও প্রকৃতি পাঠশালা’। প্রতি শুক্র ও শনিবার শিশুদের গাছ চেনা, বৃক্ষরোপণ, পরিচর্যা, পাখি ও পরিবেশের ভারসাম্য বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। এ পর্যন্ত আশপাশের এলাকার ৭০ জন শিশু পাঠশালায় নিবন্ধিত হয়েছে; প্রতি সপ্তাহে পাঠ নিতে আসে ১০ থেকে ১৫ জন।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিসান বলে, ‘গাছে কখন কোন ফুল ফোটে, কোন পাখি আসে, তা আমাদের বলা হয়। চিনে রাখি বিভিন্ন গাছের নাম।

পাঠশালায় আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া বলে,আমি এখন বান্দরহোলা, কর্পূর ও চন্দনসহ অনেক গাছ চিনতে পারি। এই পাঠশালায় এসে গাছের উপকারিতা সম্পর্কে জানতে পারছি।

বিরল বৃক্ষ বাগানের উদ্যোক্তা মাহবুবুল ইসলাম বলেন, ‘বাগানটিকে একদিন কৃষি জাদুঘর ও গবেষণাগারে রূপ দেওয়ার স্বপ্ন দেখি। কিছু গাছ টিকে থাকে ৬০০ থেকে ৭০০ বছর। বিরল ও বিপন্ন এসব বৃক্ষ নিয়ে এখানে কৃষি জাদুঘর ও গবেষণাগার হবেÑএমন স্বপ্ন দেখি। আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, যা আমার অবর্তমানেও বৃক্ষ সংরক্ষণ ও প্রকৃতিশিক্ষার কাজে লাগবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় আধুনিক সংরক্ষণাগারেও পঁচে যাচ্ছে পেঁয়াজ

1

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

2

নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি

3

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

4

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

5

ইলিশের ডিমের কেজি ৬ হাজার টাকা

6

৪৫টি কয়লার চুল্লি ধ্বংস

7

সিরাজগঞ্জের চরাঞ্চলে কাউনের বাম্পার ফলন

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

10

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

11

পদ্মায় বৈদ্যুতিক শক নিয়ে মাছ নিধন

12

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

13

সবজির ফলন দামে চাষিরা খুশি

14

সবাই মিলে দেশটাকে পরিষ্কার সুন্দর রাখতে হবে: প্রধানমন্ত্রী

15

ঝড়ে কৃষককের ৫৩ হেক্টর কলা ও পেঁপে বাগান বিধ্বস্ত

16

চট্টগ্রামে খাদ্যশস্য উৎপাদনে ধ্বস

17

সর্জন পদ্ধতির চাষাবাদে লাভবান মুসলিম

18

হরিণের মাংস মাথা ও চামড়া জব্দ

19

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

20