কৃষি সময়
প্রকাশ : Nov 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাছের বাজারে দিনে বেচাকেনা কোটি টাকা

বাগেরহাট সংবাদদাতাঃ 
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মাছের বাজারে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ কেনাবেচা হচ্ছে। ভোরের আলো পুটতেই ক্রেতা-বিক্রেতার হাক ডাকে জমে ওঠে এই বাজার। খুলনা,বাগেরহাট সহ বিভিন্ন এলাকার মাছের ঘের থেকে এ বাজারে মাছ আসে। পাইকারদের হাত ধরে এখানকার মাছ যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিদেশে রপ্তানী হচ্ছে চিংড়ি সহ নানা প্রজাতির মাছ। 

সরেজমিনে দেখা যায়, এই বাজারে প্রতিদিন ভোর হলেই পিকআপ, নসিমন, ভ্যান ও ট্রাকে করে বিভিন্ন এলাকা থেকে মাছ আসতে শুরু করে। সকাল ৮টার মধ্যে পুরোদমে জমে ওঠে বাজার। আড়তের সামনে সারি সারি মাছের প্যাকেট সাজিয়ে রাখেন শ্রমিকেরা। পাইকাররা মাছের আকার ও মান দেখে দরদাম করে কিনে নেন। এরপর শ্রমিকেরা মাছ প্যাকেটজাত করে গাড়িতে তুলে দেন। বেচাকেনা চলে বেলা ১টা পর্যন্ত। বিকেলের আগেই বাজারের ব্যস্ততা কমে আসে।

দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ এ পাইকারি মাছের বাজারে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ বেচাকেনা হয়। মৌসুমের ব্যস্ত সময়ে তা বেড়ে তিন থেকে চার কোটি টাকায় পৌঁছায়। মাছের বেচাকেনাকে ঘিরে জীবিকা নির্বাহ করছেন ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহনসংশ্লিষ্ট বহু মানুষ। তবে মাছের খাবার ও পোনার দাম বৃদ্ধি, উৎপাদন খরচের তুলনায় কম দাম পাওয়া এবং বাজারের অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ রয়েছে সংশ্লিষ্টদের।

এ বাজারে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছের পাশাপাশি বাগদা, গলদা ও ভেনামি চিংড়ি বিক্রি হয়। এসব মাছের বড় অংশ আসে বিভিন্ন মৎস্যঘের থেকে। দেশের বিভিন্ন জেলার পাইকাররা এখান থেকে মাছ কিনে নিজ নিজ এলাকার বাজারে সরবরাহ করেন।

রামপাল থেকে মাছ বিক্রি করতে আসা মৎস্যচাষি সৌরভ বলেন, নিজের ঘেরের মাছ নিয়ে আসলাম; বর্তমানে মাছের দাম কিছুটা কম। তবে অন্য হাটের তুলনায় এখানে ভালো দাম পাওয়া যায়। দ্রুত মাছ বিক্রি করে বাড়ি ফেরা যায়।

মাছ বিক্রি করতে আসা রুবেল বলেন, ফলতিতায় মাছ আনলে বসে থাকতে হয় না। দ্রুত বিক্রি করে নগদ টাকা নিয়ে চলে যেতে পারি। বাজারের পরিবেশও ভালো, আড়তগুলো গোছানো। তবে জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে মাছের খাবারের দামও অনেক বেড়েছে। ফলে লাভ কমে গেছে, কোনো কোনো সময় লোকসানও হচ্ছে।

দীর্ঘদিনের ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বলেন, প্রায় ৪০ থেকে ৪৫ বছর ধরে তিনি এ বাজারে ব্যবসা করছেন। তার মতে, ফলতিতা পুরোনো ও প্রতিষ্ঠিত একটি মাছের মোকাম। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা মাছ কিনতে আসেন। 

এই মাছ বাজারকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অনেক শ্রমিকের। তারা সকাল থেকে দুুপর পর্যন্ত এখানে কাজ করে ভাল টাকা আয় করেন। আড়তের শ্রমিক ছামাদ বলেন, প্রায় ১০ বছর ধরে তিনি এখানে কাজ করছেন। পাইকারদের কেনা মাছ প্যাকেটজাত করা, সাজানো ও গাড়িতে তুলে দেওয়ার কাজ করেন তিনি। কাজের পরিমাণ অনুযায়ী প্রতিদিন ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় হয় তার।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস বলেন, ফকিরহাট উপজেলার ফলতিতা মাছের আড়ত এ অঞ্চলের অন্যতম বৃহৎ মৎস্য বাজার। এখানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪৫ মেট্রিক টন মাছ বিক্রি হয়। বছরে মোট বেচাকেনার পরিমাণ প্রায় ১৪ থেকে ১৫ হাজার মেট্রিক টন। প্রতিদিন এ বাজার থেকে প্রায় ২০ থেকে ২৫ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। সারা বছরে এখানে প্রায় সাত থেকে আট হাজার মেট্রিক টন চিংড়ি বিক্রি হয়। বাজারটিতে প্রতিদিন দেড় থেকে দুই কোটি টাকার মাছ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের আট বিভাগীয় শহরে হবে রাবির ভর্তি পরীক্ষা

1

কৃষিপণ্য রপ্তানিতে নতুন সম্ভাবনা, দেশে চালু হলো গামা ইরেডিয়ে

2

সিরাজগঞ্জে হাত ছিপ বর্শি দিয়ে বন্যার পানিতে মাছ শিকার

3

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

4

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

5

গারো পাহাড়ে লটকন চাষে নতুন সম্ভাবনা

6

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

7

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

8

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

9

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

10

গোডাউনের তালা ভেঙে ৩৩০ বস্তা সার জব্দ

11

২৮ দিনে দেশে ২৬৫ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয়

12

হিলিতে রসুনের দাম কমেছে কেজিতে ২০ টাকা

13

যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ

14

কলা-কুমড়ার ফাঁকে আগাম আলু চাষ

15

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

16

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

17

খালেদা জিয়ার জন্মদিনে এ্যাবের দোয়া ও মিলাদ মাহফিল

18

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

19

চায়না দুয়ারি জাল জব্দ

20