কৃষি সময়
প্রকাশ : Oct 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিলিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

দিনাজপুর সংবাদদাতাঃ 
দিনাজপুরের হিলিতে গত বছরের লোকসান পুষিয়ে নিতে আগাম জাতের আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাঠে মাঠে তারা আমন ধান কাটার পর সেই জমিতে বাড়তি ফসল হিসেবে আলু রোপণ করছেন। চাষীরা আশা করছেন বাজার ভাল থাকলে বাড়তি দামে বীজ, সার, জ্বালানি ও শ্রমিকের মজুরিসহ ব্যায় করেও তারা লাভবান হবেন। 

হিলির বিভিন্ন এলাকার মাঠে প্রতি বছর আগাম আলু চাষাবাদ করেন চাষীরা। ফলনও হয় বেশ ভাল। তবে গত বছর আলু চাষাবাদ করে চাষীরা লোকশানের শিকার হয়েছে। তবুও এবার তারা লাভের আশায় আবারও আগাম আলু চাষাবাদে নেমেছেন। 

উপজেলার খট্টামাধবপাড়া এলাকায় গিয়ে দেখা যায় আগাম আলুরচাভাদ করছেন চাষীরা। আমন ধান কাটার পর সেই জমিতে চাষ দিয়ে তারা আলু রোপন করছেন। এ সময়ে বাজারে অন্যান্য আলুর সরবরাহ তুলনামূলক কম থাকায় আগাম জাতের আলু ভালো দামে বিক্রির সুযোগ থাকে। তবে গত বছর প্রত্যাশিত দাম না পাওয়ায় অনেক কৃষক লোকসানে পড়েছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগেভাগেই জমি প্রস্তুত করে আলু চাষে নেমেছেন তারা।

স্থানীয় কৃষক রুহুল আমিন জানান,তিনি দেড় বিঘা জমিতে আলু লাগাচ্ছেন। আশা করছেন এবার ভাল ফলন এবং দামে গত বছরের লোকশান ঘরে তুলে আনবেন। 

তবে অনেক কৃষকদের ভাষ্য, গত বছর ৮০০ টাকায় কেনা আলুবীজের দাম এবার বেড়ে ১ হাজার ২০০ টাকা হয়েছে। পাশাপাশি সার, জ্বালানি তেল ও শ্রমিকের মজুরিও বেড়েছে। ফলে ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না পেলে আবারও লোকসানের আশঙ্কা রয়েছে তাদের।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানিয়েছেন, গত সপ্তাহ থেকে উপজেলায় আগাম জাতের আলু চাষ শুরু হয়েছে। খট্টামাধবপাড়া ইউনিয়নে এ পর্যন্ত প্রায় ৮০ হেক্টর জমিতে আলু রোপণ করা হয়েছে। এ জাতের আলু ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে উত্তোলন করা যায়। কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি শেষে নির্ধারিত সময়ে অফিসে ফিরতে কৃষি মন্ত্রণালয়ের

1

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

2

লোডসেডিংয়ে ক্ষতিগ্রস্থ মুরগি খামারিরা

3

২০ বছর ধরে বন্ধ মৎস্য হ্যাচারি

4

জলবায়ু ঝুঁকিতে থাকা উপকূলের হাজারো পরিবারে আয় বাড়িয়েছে এফএও

5

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

6

শতমণ ইলিশ নিয়ে ঘাটে ফিরলো জেলেরা

7

বিষ প্রয়োগে ‘৮ লাখ টাকা’র মাছ নিধন

8

বিষাক্ত ট্যাবলেটে মারা হচ্ছে নদীর মাছ

9

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

10

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

11

আলো ছড়াচ্ছে যমুনাপাড়ের সোলার পার্ক

12

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

13

বন্যায় ক্ষতিগ্রস্ত ৩ হাজারের বেশি পানবরজ

14

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

15

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

16

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

17

মৎস্য প্রাণীসম্পদ খাতে ৪৪৩ কোটি ক্ষতি

18

বজ্রপাতে প্রাণ গেলো বাবা ছেলের

19

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

20