কৃষি সময়
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

কৃষিপণ্যে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে চায় সরকার-কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ 
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন,আদা, মরিচ, টমেটো ও পেঁয়াজসহ বিভিন্ন কৃষি ও কৃষিজাত পণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং এসব পণ্য রপ্তানির বাড়াতে চায় সরকার। 

তিনি বলেন, ‘কৃষি এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে, কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।’ কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন। কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন এমপির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কৃষিজমি ও ফসলে কীটনাশকের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। গতানুগতিকভাবে সার ও কীটনাশক ব্যবহার না করে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়িয়ে মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকারই প্রথম মাটির গুণগত মান বজায় রাখার বিষয়ে কাজ শুরু করেছে। টেকসই কৃষি উৎপাদনের জন্য মাটির স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে সার বিতরণ ব্যবস্থাপনায় মনিটরিং জোরদার এবং কৃষিবান্ধব সার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে যশোরের গদখালীতে ফুল গবেষণা কেন্দ্র ও মৃত্তিকা গবেষণা কেন্দ্র স্থাপন, পাহাড় ও সমতলের বিভিন্ন পরিত্যক্ত জায়গায় তুলা উৎপাদন, চরের জমিতে ভুট্টা, মিষ্টি আলু ও বাদাম চাষের বিষয়ে আলোচনা হয়।

এছাড়া কৃষিতে সৌরবিদ্যুতের ব্যবহার, কৃষকদের উন্নত প্রশিক্ষণের জন্য প্রয়োজনে বিদেশে পাঠানো, কৃষক পর্যায়ে পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মো. শহিদুল ইসলাম এমপি, মো. মোস্তাফিজুর রহমান এমপি, মো. রোকন উদ্দীন বাবুল এমপি, মো. মুজিবুর রহমান চৌধুরী এমপি, মোছা. সাবিরা সুলতানা এমপি, মো. গোলাম রছুল এমপি এবং মো. আব্দুল বারী সরদার এমপি সহ কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানগণ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

1

আনারসের পাশে চাষ হচ্ছে কাজুবাদাম

2

বাঁধের দুই কিলোমিটারজুড়ে সবজি চাষাবাদ

3

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

4

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

5

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

6

৯ জেলায় ঝড়ের আভাস

7

বজ্রপাত রোধে ২৩০০ তালগাছ রোপণের উদ্যোগ

8

দাম নেইঃ পানের বরজ ভাঙছেন চাষী

9

কুড়িগ্রামের চরাঞ্চলে গরু পালন বাড়ছে

10

আঙুর চাষে কলেজছাত্র রুহুলের সাফল্য

11

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

12

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

13

হাতিয়ায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন

14

লক্ষীপুরে নির্মাণ হবে বাফার গুদাম

15

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

16

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

17

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

18

আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ৫ শ’ কৃষক

19

শিয়াল হত্যায় ১০ জনের বিরুদ্ধে মামলা

20