কৃষি সময়
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে লটকনের বাম্পার ফলণে চাষিদের মুখে হাসি

নরসিংদী প্রতিনিধিঃনরসিংদীতে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি  পাওয়া লটকনের এবার বাম্পার ফলনে চাষীদের মুখে হাসি ফুটেছে। এই ফল বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ আয় করছেন জেলার চাষীরা। যার মাধ্যমে তারা নিজেদের সংসারে সচ্ছলতা এনেছেন। পাশাপাশি মৌসুমী এই ফল বিক্রির মাধ্যমে কর্মসংস্থান হয়েছে অনেকের।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নরসিংদীর লাল মাটিতে ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান থাকায় লটকনের ভালো ফলন হয়। চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। এ থেকে ৩০ হাজার মেট্রিক টনের বেশি ফল উৎপাদন আশা করা হচ্ছে। বর্তমান বাজারদর অনুযায়ী যার সম্ভাব্য মূল্য প্রায় ১৪৬ কোটি টাকা।
দেশের ফল ও সবজির অন্যতম উৎপাদন অঞ্চল নরসিংদী। আর এ জেলার নাম উচ্চারণ করলেই মনে পড়ে সুস্বাদু ও পুষ্টিগুণসমৃদ্ধ মৌসুমি ফল লটকনের কথা। ‘লটকনের রাজধানী’ হিসেবে পরিচিত এ জেলায় চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় চাষিদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। 
বর্তমানে জেলার শিবপুর, বেলাব ও রায়পুরা উপজেলার হাজারো পরিবারের আয়ের অন্যতম উৎস লটকন চাষ। অনেক শিক্ষিত তরুণও এই ফলের বাগান করে স্বাবলম্বী হচ্ছেন।
এক সময় তেমন কদর না থাকলেও এর কিন্তু পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এটি এখন লাভজনক অর্থকরী ফসলে পরিণত হয়েছে। নরসিংদীর লটকন ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিও পেয়েছে। বর্ষা মৌসুমে গাছের কাণ্ডজুড়ে থোকায় থোকায় ঝুলে থাকা লটকন জেলার প্রকৃতিতে যোগ করে ভিন্ন সৌন্দর্য।
ভাল ফলনের পরেও চাষীদের অভিযোগ, মৌসুমের শুরুতেই অন্যান্য বছরের তুলনায় অনেকটা কম দামে বিক্রি হয়েছে এ ফল। 
লটকন চাষি করিম চৌধুরী বলেন, তিনি নিজেই বাগানের লটকন পাইকারি বাজারে বিক্রি করেন। এতে তুলনামূলক ভালো দাম পাওয়া যায়। চলতি মৌসুমে ৩ বিঘা জমির লটকন বিক্রি করে ৭ থেকে ৮ লাখ টাকা আয় হবে বলে আশা করছেন।
স্থানীয় লটকনের পাইকারি ব্যবসায়ী হিমেল জানান, প্রতি বছরের মতো এবারও মৌসুমের শুরুতেই ৭ টি বাগান কিনেছেন। এতে প্রায় ৩০ লাখ টাকা বিনিয়োগ হয়েছে। এসব বাগানের লটকন বিক্রি করে ১০ থেকে ১৫ লাখ টাকা লাভের আশা করছেন।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজুল হক বলেন, নরসিংদীর মাটি ও আবহাওয়া লটকন চাষের জন্য অত্যন্ত উপযোগী। অনুকূল আবহাওয়ার কারণে এবার ফলনও খুব ভালো হয়েছে। কৃষি বিভাগ মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দিয়েছে।
কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

1

ভবদহে ডুবেছে মাছের ঘের

2

কৃষি খাতে স্থবিরতা

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

ভেড়া পালনে আশিকের সাফল্য

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

9

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

10

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

11

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

12

২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান

13

গোপালগঞ্জের হাসিবের আম যাচ্ছে সারাদেশে

14

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

15

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

16

আজ ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

আজও ৮ জেলায় ঝড়ের আভাস

19

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

20