কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় আনারকলি চাষে সাফল্য

চুয়াডাঙ্গা সংবাদদাতাঃ 
চুয়াডাঙ্গার কয়েকজন কৃষক আনারকলি চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন। তাদের  জমির গাছে এখন শোভা পাচ্ছে কাঁচা পাকা আনারকলি ফল। তারা আশা করছেন এ ফল বিক্রি করে মোটা অংকের টাকা আয় করবেন। জীবননগর উপজেলার কৃষকরা এবারই প্রথম পরীক্ষামূলক এ ফল চাষাবাদ করেন। 

জানা যায়,এ উপজেলার কয়েকজন চাষী ইউটিউব দেখে এ ফল চাষে আগ্রহী হন। ২০২৫ সালের শেষ দিকে তারা সিরাজগঞ্জ থেকে দক্ষিণ আমেরিকার ব্রাজিল ও প্যারাগুয়ের আদি ফল আনারকলির চারা সংগ্রহ করে জমিতে লাগান। এরপর জমিতে সেচ, সার, কীটনাশকসহ নিয়মিত পরিচর্যা করতে থাকেন। মাত্র ছয় মাসের মাথায় তাদের রোপনকৃত গাছে থোকায় থোকায় ফুল আসতে শুরু করে। ফলগুলোকে সঠিকভাবে ধরে রাখতে এবং পচন থেকে রক্ষা করতে বাঁশের খুঁটি ও তার দিয়ে মাচা তৈরি করে দেন তারা।  

এখন তাদের জমিতে মাচায় ঝুলছে কাঁচা ও পাকা অসংখ্যা আনারকলি ফল। আগস্টের শুরু থেকে পাকা ফল তোলা শুরু হয়েছে। এসব ফল ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করছেন তারা। বর্তমানে জীবননগর উপজেলার ১০ বিঘা জমিতে এই ফলের চাষ ছড়িয়ে পড়েছে।

তথ্যমতে,আনারকলি ফল বা প্যাশন ফ্রুট ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার ও অ্যান্টিঅঙ্েিডন্টে ভরপুর একটি পুষ্টিকর ফল। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমশক্তি উন্নত করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে। এর স্বাদ ঝাঁঝালো টক ও হালকা মিষ্টি। ফলটি পাকার সঙ্গে সঙ্গে মিষ্টতা বাড়ে। এতে লেবু, কমলা ও আনারসের মতো সাইট্রাস ফলের সুবাস ও স্বাদ পাওয়া যায়। মুখে এক ধরনের সতেজ ভাব আনে। সাধারণ মানুষের মাঝে এই ফলের গুনাগুন ধীরে ধীরে প্রচার হওয়ায় এটির প্রতি তাদের আগ্রহ জন্মেছে। ফলে সারা দেশের বাজারের এখন ব্যাপক চাহিদা ও দাম পাওয়া যাচ্ছে। 

জীবননগর উপজেলার সফল চাষি ইউসুফ আলী বলেন, সঠিক পরামর্শ ও নিয়মতান্ত্রিক পরিচর্যা করা গেলে আনারকলি অত্যন্ত লাভজনক চাষ। প্রথম বছরেই গাছে যে পরিমাণ ফল এসেছে, তাতে তিনি ভাল টাকা লাভের আশা করছেন। 

কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, এক বিঘা জমি থেকে মৌসুমে ৩০ মণ পর্যন্ত আনারকলি ফল পাওয়া সম্ভব। বর্তমান বাজার অনুযায়ী যার মূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে এক বিঘা জমি থেকেই মোটা অঙ্কের মুনাফা অর্জন করছে কৃষক।

জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, জীবননগরে পরীক্ষামূলকভাবে আনারকলি চাষের শুরুতেই প্রথম বছরেই চমৎকার ফলন মিলেছে। এ চাষের জন্য তারা কৃষকদের নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আগামী মৌসুমে এ এলাকায় আনারকলি চাষের পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

2

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

3

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

4

কৃষি খাতে স্থবিরতা

5

মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ

6

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

7

মুরগির মাংসে আন্তর্জাতিক সীমার বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

8

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

9

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

10

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

11

পানের বরজ যেন কৃষকের ‘নগদ ব্যাংক’

12

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

13

লাউ চাষাবাদে কলেজছাত্র শান্তের সাফল্য

14

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

15

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

16

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

17

২৫ হাজার ৭৬৮ কোটি টাকার রেমিট্যান্স এলো

18

কাপাসিয়ায় দখলে দুষনে মৃত খাল

19

নীলফামারীতে ২৫০ বিদেশি ফল চাষে নতুন সম্ভাবনা

20