কৃষি সময়
প্রকাশ : Aug 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

পানির দামে গোলাপ বিক্রি

কৃষি সময় ডেস্কঃ 
যশোরের গদখালী ফুলের বাজারে পানির দামে বিক্রি হচ্ছে গোলাপ ফুল। প্রায় ক্রেতা শূন্য এ বিখ্যাত ফুলের বাজারে। বিস্তীর্ণ মাঠ জুড়ে ফুটে আছে নানা রঙের গোলাপ। তবে খেতে লোক খাটিয়ে ফুল তুলে উঠছে না কামলার খরচ তাই মাঠেই শুকিয়ে যাচ্ছে কোটি কোটি গোলাপ। রিকশভ্যানে ফুল নিয়ে গ্রামে গ্রামে ফুল বিক্রি করে বেড়াচ্ছে ছোট ছোট ফুল চাষি এবং ব্যবসায়ীরা।

যশোরের গদখালী এলাকার নীলকন্ঠ গ্রামের আবু তালেব বেনাপোল বাজারে ফেরি করে বিক্রি করছে নিজের খেতের গোলাপ। ১ টাকা প্রতিপিস দরে বিক্রি হচ্ছে বাহারি রঙের গোলাপ। ২০ ও ৫০ পিসের গোলাপের তোড়া বিক্রি হচ্ছে ২০ ও ৫০ টাকা দরে।

ফুল ব্যবসায়ী রুবেল হোসেন জানান, গোলাপ ফুল ফেরি করে বেঁচেও খরিদদার পাচ্ছিনে। ক'দিন পর মানুষকে ফ্রি দেওয়া ছাড়া উপায় থাকবে না। ২০ থেকে ৩০ টাকা শ' দরেও মিলছে না কোন ক্রেতা।

গদখালীর ফুল চাষি লিটন হোসেন জানান, ফুলের বাজারে কোন ক্রেতা নেয়। মাঠে ফুল শুকিয়ে যাচ্ছে। ১' শ ফুল তুলতে কামলা খরচ ২০ টাকা। এলাকার গরীব ছোট ছোট ব্যবসায়ীরা মাঠ থেকে নিজেরাই ফুল কেটে নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে সংসার চালাচ্ছে। এবছর ফেব্রুয়ারিতে ভালবাসা দিবসে বেচাকেনা ভালছিল তবে এখন খরিদার না থাকায় এবার লোকসানে পড়তে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

1

অবৈধ ঘেরে বিপন্ন নড়াইলের কৃষি

2

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

3

ক্যাপসিকাম চাষে কৃষকের মুখে হাসি

4

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

5

শ্রীপুর থানার সামনে গরু চুরি বন্ধের দাবিতে গ্রামবাসীর বিক্ষো

6

ছাদ বাগানে শারমিনের আয় ১২ লাখ টাকা

7

৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

8

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

9

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

10

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

11

কৃষি সচিবের রুটিন দায়িত্বে নাসির- উদ-দৌলা

12

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

13

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি খাত

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

নদী দখলের মহোৎসবে

16

পান চাষে সাড়া ফেলেছে কৃষক রবিউল

17

মতিনের সবজি বিপ্লব

18

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

19

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

20