কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

ফসলে বরাদ্ধের সার মৎস্যচাষীর পুকুরে

রাজশাহীর চারঘাটে কৃষি ও মৎস্য খাতে সারের ব্যবহার নিয়ে সংকট দেখা দিয়েছে। কৃষিজমির জন্য বরাদ্দ সার বেশি দামে কিনে ব্যবহার করছেন মাছচাষিরা। এতে কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না; অন্যদিকে মাছ চাষের খরচও বেড়ে যাচ্ছে। মাঝখানে সিন্ডিকেট করে ফায়দা লুটছে একদল অসাধু ডিলার।

বরাদ্দ কম, বেশি দামে ‘পাচার’ পুকুরে
উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চারঘাটে ১৩ হাজার ৩০০ হেক্টর ফসলি জমির বিপরীতে বছরে টিএসপি সারের বরাদ্দ মাত্র এক হাজার ৫০ টন। চলতি বছরে বরাদ্দ পাওয়া সারের পরিমাণ হলো–টিএসপি এক হাজার ৫০ টন, ডিএপি তিন হাজার ৪৮৬ টন, পটাশ এক হাজার ৮১৫ টন, ইউরিয়া চার হাজার ৪৮০ টন। ইউনিয়ন ও পৌরসভার ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে এসব বিক্রি করা হয়।

এদিকে মৎস্য অফিসের হিসাবে, উপজেলার এক হাজার ১০০ হেক্টর জলাশয়ের তিন হাজার ৬০৭টি পুকুরে বছরে শুধু টিএসপি প্রয়োজন হয় প্রায় ৬৪৯ টন। অর্থাৎ মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি প্রয়োজন হয় মাছ চাষে; যার জন্য সরকারের পক্ষ থেকে আলাদা কোনো বরাদ্দ নেই।

এ সুযোগটিই নিচ্ছেন ডিলাররা। সাধারণ কৃষকদের ‘সার নেই’ বলে ফিরিয়ে দিলেও অগ্রিম টাকা নিয়ে মাছচাষিদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন। যেমনটি ঘটেছে পৌরসভার পিন্টু আলীর সঙ্গে। ডিলার তাঁকে লোক নেই বলে ফিরিয়ে দিলেও অন্য পথে সার বিক্রি ঠিকই সচল রেখেছেন।

কৃষক-মাছচাষিদের পাল্টাপাল্টি অভিযোগ
সরেজমিনে চারঘাট সদর ও নিমপাড়া ইউনিয়ন ঘুরে দেখা যায়, পেঁয়াজ, রসুন ও পেয়ারা বাগান পরিচর্যার জন্য টিএসপি সারের তীব্র সংকট। পাইটখালি এলাকার কৃষক রায়হান আলী আক্ষেপ করে বলেন, ‘তিন-চারজন ডিলারের কাছে ঘুরেও সার পাইনি। অথচ মাছচাষিরা অগ্রিম টাকা দিয়ে ঠিকই সার নিয়ে যাচ্ছেন। এক হাজার ৩৫০ টাকার সার আমাদের দুই হাজার ২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।’

শলুয়া ইউনিয়নের মাছচাষি সাত্তার হোসেন জানান, সঠিক সময়ে সার দিতে না পারায় তাঁর কয়েক লাখ টাকার মাছ মারা গেছে। বাধ্য হয়ে আগেভাগে সার মজুত করতে হচ্ছে। মাছচাষিরা বলছেন, তারাও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, কিন্তু বরাদ্দ না থাকায় তাদের ‘চোর’ হিসেবে গণ্য হতে হচ্ছে।

ডিলারদের সিন্ডিকেট ও প্রশাসনের তৎপরতা
অভিযোগ রয়েছে, কিছু ডিলার সিন্ডিকেট করে সারের বড় চালান চারঘাটের বাইরেও পাচার করছেন। মাছচাষিদের সঙ্গে সিন্ডিকেট করে কৃষিজমির সার গোপনে বিভিন্ন এলাকায় পাঠাচ্ছেন। মাঝেমধ্যে কিছু বড় চালান ধরা পড়লেও বেশির ভাগ সময় এসব সার উপজেলা ও ইউনিয়নের বাইরে চলে যাচ্ছে। 

গত ২৩ অক্টোবর ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডিলার জাহাঙ্গীর হোসেনের ৪০ বস্তা এবং এর আগে ডিলার আসগর আলীর ৫০ বস্তা পাচার হওয়া সার আটক করে কৃষি বিভাগ ও প্রশাসন।

২৫ অক্টোবর সকালে চারঘাট সদর ইউনিয়নের মুংলি এলাকায় একটি ভ্যানে ১০ বস্তা টিএসপি ও ইউরিয়া সার নিয়ে যেতে দেখা যায়। ভ্যানচালক জানান, পৌরসভার এক ডিলারের কাছ থেকে সার নিয়ে তিনি এক মাছচাষির কাছে পৌঁছে দিচ্ছেন।

উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘পুকুরে অ্যামোনিয়া নিয়ন্ত্রণে টিএসপি সার অপরিহার্য। আমরা প্রতিবছর সারের চাহিদা পাঠালেও মৎস্য খাতের জন্য কোনো বরাদ্দ আসে না। ফলে চাষিরা কৃষি খাতের সারের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।’

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ‘কৃষকের চাহিদা অনুযায়ীই সার আসে। সেখানে মাছ চাষের কোনো অংশ নেই। কিছু অসাধু ব্যবসায়ী এই সার বাইরে পাচারের চেষ্টা করছেন। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি, জরিমানা করছি এবং কৃষকরা যাতে সার পান সে বিষয়ে মাঠ পর্যায়ে কাজ করছি।’
(সূত্র : সমকাল)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে : মন্ত্রী

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

শ্রীলঙ্কার পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয়ে সার্ক এগ্রিকালচার সেন্ট

5

টেকসই খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন : কৃষিম

6

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

7

বিষমুক্ত তরমুজ চাষে সফল উদ্যোক্তা শাহজাহান

8

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

9

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

10

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

11

বিভেদের জেরে ব্রি’র মহাপরিচালকের দায়িত্বে অতিরিক্ত সচিব

12

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পদোন্নতিতে জ্যেষ্ঠতা লঙ্ঘন

13

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

14

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

15

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

16

বৃষ্টির মতো উপর থেকে ফসলি জমিতে সেচ পদ্ধতি বিএডিসির

17

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

18

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

19

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

20