কৃষি সময়
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

কৃষি সময় ডেস্কঃ 
রাজশাহীতে সারের দাবীতে মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় কৃষকরা। পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিতকরণ ও খুচরা বাজারের সার সিন্ডিকেট ভাঙার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন। 

সোমবার সকালে প্রায় তিন শতাধিক কৃষক মহাসড়ক অবরোধ করেন। ঘণ্টাব্যাপী অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

কৃষকরা জানান, রোপা আমন মৌসুমে জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় হলেও স্থানীয় ডিলারদের কাছে প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না কৃষকরা। উল্টো অভিযোগ রয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে খোলা বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করা হচ্ছে। এদিন সকালে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে সার ডিলারের দোকানের সামনে দীর্ঘ লাইন দিয়েও সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কৃষকেরা। পরে তারা বানেশ্বর বাজারে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন এবং রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।

কৃষকদের দাবি, পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও অসাধু সিন্ডিকেটের কারণে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। ন্যায্য মূল্যে প্রয়োজনীয় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন|

সংবাদ পেয়ে বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ কৃষকদের সঙ্গে আলোচনায় বসে। 
পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে কৃষকেরা মহাসড়ক অবরোধ তুলে নেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওডিস চাকমার মাশরুম বীজ যাচ্ছে সারা দেশে

1

শখ থেকে লাখ টাকার ব্যবসা মুনের

2

তালগাছ লাগানোই তার নেশা

3

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

4

রাজশাহীতে সারের দাবিতে মহাসড়ক অবরোধ

5

বরেন্দ্রে পানি সংকটে বাড়ছে ফসল উৎপাদন ব্যায়

6

নওগাঁয় বেশি মূল্যে সার বিক্রি করায় জরিমানা

7

পোলট্রি খামারিরা খাবার-ওষুধের দামে দিশাহারা

8

আখের ভাল ফলনেও কৃষকের মুখে হাসি নেই

9

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

10

হাওড়ে ফসল হানি রোধ করবে ব্রি ধান-১১৮

11

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

12

বেশি দামে সার বিক্রির দায়ে ফেনীতে দুই ডিলারের জরিমানা

13

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

14

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

15

কাজিপুরে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি

16

হ্যাচিং এগ রপ্তানী শুরু

17

সড়ক যেন ময়লার ভাগাড়

18

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

19

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

20