কৃষি সময়
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে অবৈধ সীসা তৈরির কারখানা

ময়মনসিংহ সংবাদদাতাঃ 
ময়মনসিংহের ত্রিশালে ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ সীসা তৈরির কারখানা। যেখানে পুরাতন ব্যাটারী পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। যার ধোঁয়ায় এখন স্থানীয় জনজীবন হুমকিতে পড়েছে। 

উপজেলার নিঘোরকান্দা এলাকায় ফসলি জমি ভাড়া নিয়ে একটি সীসা তৈরির কারখানা স্থাপন করা হয়েছে। বৈলর ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেও গড়ে উঠেছে অনুরূপ আরেকটি কারখানা। সেখানে প্রায় অর্ধশত শ্রমিক দিনরাত দিয়ে ব্যাটারি ভেঙে সীসা আলাদা করা হয় এবং রাতে সেসব বিষাক্ত রাসায়নিক পোড়ানো হয়। এসময় নির্গত অ্যাসিডের তীব্র ঝাঁজালো গন্ধে আশপাশের এলাকায় থাকা দায় হয়ে পড়ে।

স্থানীয় ইউপি সদস্য ছাইফুল ইসলাম ফরাজী ক্ষোভ প্রকাশ করে বলেন,আমি কয়েকবার নিষেধ করেছি, কিন্তু তাদের খুঁটির জোর অনেক গভীরে। টাকা আর ক্ষমতার দাপটে তারা কৃষি জমিতে এই বিষাক্ত কারখানা চালাচ্ছে।

স্থানীয় বাসিন্দা নাহিদ বলেন,দিনের বেলা অ্যাসিড আর প্লাস্টিক আলাদা করা হয়, আর রাতে চলে পোড়ানোর কাজ। গন্ধে এলাকায় টেকাই মুশকিল। আমাদের জমির ধান আর ফলগাছ সব নষ্ট হয়ে যাচ্ছে।

কারখানার অবৈধ কারবারের কথা স্বীকার করেছেন খোদ ব্যবস্থাপক আবুল কালাম। তিনি বলেন, 'আমাদের কোনো অনুমোদন নেই। তবে এলাকার সবাইকে ‘ম্যানেজ’ করেই এই ব্যবসা করতে হয়।' 

বৈলর ইউনিয়নের কারখানার মালিক বিল্লাহর কাছে অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাম্মিম জাহান জানান, সীসা ও অ্যাসিডের কারণে মাটির উর্বরতা দীর্ঘমেয়াদে নষ্ট হয়ে যায় এবং উৎপাদিত ফসল মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।

ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মোঃ নাজমুল হুদা বলেন, 'এই কারখানাগুলোর কোনো ছাড়পত্র নেই। দ্রুতই এসব অবৈধ কারখানা বন্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

1

কৃষি খাতে স্থবিরতা

2

বান্দরবানে পহাড়ধস বন্যায় বিপর্যস্ত জনজীবন

3

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

4

শৈলকুপায় অবৈধ সার মজুতে জরিমানা ও সার জব্দ

5

প্রতি হেক্টরে ধান হবে ১৫ টন, গবেষণা করছে এসিআই

6

৬০ হাজার কোটি টাকা কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য

7

মিল্ক ভিটার ৬৪৮ কোটির মেশিনারিজ কোন কাজেই আসছে না

8

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

9

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

10

দুর্যোগে কৃষি মৎস্য প্রাণিসম্পদের ক্ষতি হাজার কোটি টাকা

11

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

12

ভেড়া পালনে আশিকের সাফল্য

13

বিপন্ন রায়েন্দা খাল ঝুঁকিতে সুন্দরবন

14

সাঁথিয়ায় কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

15

আসিয়ানের সঙ্গে দেশের সম্পর্ক উচ্চতায় নিতে সরকার অঙ্গীকারবদ্ধ

16

৫৫ লাখ পরিবার ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছেন

17

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

18

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

19

বর্ষণে ১৫ রোহিঙ্গার মৃত্যু

20