গাকৃবি সংবাদদাতাঃ
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ছয়টি আবাসিক হলে একযোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল থেকে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। বৃক্ষ রোপন করা হলগুলো হচ্ছে-ছাত্রী হল, ইলা মিত্র হল, বেগম রোকেয়া হল, শহীদ আহসান উল্লাহ মাস্টার হল এবং নতুন ছাত্র হলে বৃক্ষরোপণ করা হয়। প্রতিটি হল প্রাঙ্গণে উন্নত জাতের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এবং আবাসিক হলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সদস্য সচিব প্রফেসর ড. মো. আবিয়ার রহমান, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা প্রমুখ।
কৃ/স/জয়