কৃষি সময়
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনা চরের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে


লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 
টানা বৃষ্টি আর মেঘনার পানিতে লক্ষ্মীপুরের রায়পুরে উপকূলীয় চরাঞ্চলের তিনশ' হেক্টর জমির আমন,আউশ ধান বীজ, পান ও সবজি তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও কয়েক দিন এমন ভারি বৃষ্টি থাকবে। আর বৃষ্টির এমন ধারাবাহিকতায় বড় ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে মেঘনা উপকূলীয় চরাঞ্চলের আমন ও আউশ ধানের বীজতলা ও পানসহ সবজি উৎপাদনে। আবার বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রাঘাতে মৃত্যুর ঝুঁকি। সব মিলিয়ে উপকূলীয় কৃষকদের চোখে-মুখে এখন হাহাকার। 

এছাড়া উপজেলার চারটি ইউনিয়নের (উত্তর চরবংশী, দক্ষিণ চরবংশী, উত্তর চরআবাবিল ও দক্ষিণ চরআবাবিল) দশটি গ্রাম ও বেরিবাঁধে পশ্চিম এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, বাজারসহ কয়েকটি প্রতিষ্ঠান ডুবে গেছে।

মেঘনার চরকাছিয়া চরে পানিতে তলিয়ে গেছে উত্তর চরবংশী ইউনিয়নের কৃষক মিলন মিয়ার সারা বছরের স্বপ্ন। তিনি এবার ৬ একর জমিতে আমন ধানের বীজ বপন করেছিলেন। তা এখন মেঘনার করাল গ্রাসে নিমজ্জিত। বীজতলাগুলো তা আজ পচা পানির নিচে ডুবে আছে। বুক সমান পানিতে নেমেও শেষ রক্ষা হয়নি। প্রশাসনের কাছে এ বিশাল আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে আর্থিক প্রণোদনা ও সহযোগিতা চেয়েছেন কৃষক মিলন মিয়া। 

চরআবাবিলের কৃষক আবদুল জলিল মিয়া। তিনি এবার দেড় একর জমিতে এবার পান চাষ করেছিলেন। টানা বৃষ্টিতে তার পানের বরজ সব নষ্ট হয়ে গেছে। বাজারে বিক্রির কোনো উপায় নেই। এদিকে মাথার উপর রয়েছে তার ঋণের বোঝা। কীভাবে এতসব সামলাবেন তিনি তা ভেবেই কুল-কিনারা পাচ্ছেন না। তার মতো অনেক কৃষকের একরের পর একর বীজ ও পান পানিতে তলিয়ে গেছে। 

ওায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, মেঘনার চরাঞ্চলে আবাদ করা ৩শ হেক্টর জমিতে আমন ও আউশ ধানের বীজতলা, ৩শ হেক্টর জমিতে সবজি ও আড়াইশ হেক্টর জমিতে পান চাষ হয়। প্রাকৃতিক বিপর্যয়ে কারও কিছুই করার থাকে না। যদি আবহাওয়া ভালো হয় তাহলে সয়াবিন ও পান তুলতে পারবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গলদা -বাগদা চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হবে

1

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

2

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

3

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

4

প্রতিযোগী দেশের সাথে টিকে থাকা দায় দেশীয় স্পিনিং শিল্পের

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

7

নার্সভুক্ত ১২ প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের সংগঠন ‘নার্সসাব’র সাথ

8

নতুন গভর্নর মোস্তাকুর রহমান

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

11

জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্ব

12

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৭২৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

13

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

14

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

15

বোরো মৌসুমে জ্বালানিতে টান

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

18

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

19

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

20