কৃষি সময়
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার সোনাহার ও দন্ডপাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত দুইজন হলেন- সোনাহার ইউনিয়নের মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাব্বর খান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন

1

কপোতাক্ষের পাড়ে ময়লার ভাগাড়

2

কাজিপুরে কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ

3

অনাবাদি জমিতে ড্রাগন চাষ সফলতা

4

পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

5

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

6

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

7

ভাওয়াল জাতীয় উদ্যান আকর্ষণ হারাচ্ছে

8

অসময়ে তরমুজ চাষে মিজানের সাফল্য

9

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

10

সবজি-সালাদে মানবদেহের ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি

11

চায়ের জনপদে লেবুর বিস্তার

12

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

13

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

সুপারিতে চাঙা লক্ষীপুরের অর্থনীতি

16

ফরিদপুরে লোকসানের মুখে মরিচ চাষিরা

17

দেশে বৈদাশিক মুদ্রার রিজাভ বাড়লো

18

সাতক্ষীরায় জলাবদ্ধতায় হাজার বিঘা ফসলি জমি

19

পঞ্চগড়ে ৭০ বস্তা সার জব্দ

20