কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

৮ পণ্য বাজার থেকে প্রত্যহারের নির্দেশ

কৃষি সময় ডেস্কঃ নির্ধারিত মানদন্ড পূরণে ব্যর্থ হওয়ায় ৪ প্রতিষ্ঠানের ৮টি ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। ল্যাবরেটরি পরীক্ষায় বাংলাদেশ মান অনুযায়ী মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অনুজীবের উপস্থিতিসহ মান ব্যত্যয় ঘটানোয় পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার বিএসটিআইয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

প্রত্যহারের নির্দেশ দেয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে-ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস আমের আচার। কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লি. এর বেলিসিমো ব্র্যান্ডের আইসক্রিম। অলিভ বাংলাদেশ লি. এর লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন এবং অ্যালোভেরা স্কিন লোশন। ডেকো ফুডস লি. এর ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডার। এসব পণ্যে বাংলাদেশ মান মাত্রার চেয়ে ভিটামিন ‘সি’ কম পাওয়া গেছে।

জানা যায়, পরীক্ষায় অকৃতকার্য পণ্যগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে এরই মধ্যে এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদিত উক্ত পণ্য দেশের সব পরিবেশক, ডিলার, খুচরা বিক্রেতা ও বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা নিবিড়ভাবে তদারকি করবে বিএসটিআই। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুর্কি দুম্বা পালনে হাফেজ রাকিবুলের সাফল্য

1

মধুপুরের আনারস যাবে পাকিস্তান

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

বোরো মৌসুমে জ্বালানিতে টান

4

কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহা

5

শিবির থেকে ৯ নেতার বিদায়

6

সাঁওতাল নারীদের মাশরুম প্রক্রিয়াজাতে আয়ের পথ করে দিচ্ছে হাবি

7

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

8

হাজার কোটি টাকার ছাড়াবে সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক বাণিজ্য

9

১৯ অঞ্চলে ঝড় বজ্রবৃষ্টির সম্ভাবনা

10

ব্রাহ্মণবাড়িয়া ৯ টন জিরা জব্দ

11

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

12

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

13

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

14

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

15

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

16

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

17

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

18

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

19

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

20