কৃষি সময়
প্রকাশ : Aug 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

কৃষি সময় ডেস্কঃ 
মাংসের জন্য মুরগির নতুন একটি জাত (উপজাত) উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোলট্রি বিজ্ঞান বিভাগের গবেষকেরা । মুরগির মাংস অনেকটা দেশি মুরগির মতোই শক্ত। এর মাংসের রং লালচে। মাত্র ৪৫ দিনেই এর ওজন হবে প্রায় এক কেজি (৯৫০ গ্রাম)। 
গবেষণা দলের প্রধান ও বাকৃবির পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা নতুন জাতের এই মুরগির তথ্য জানান।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে এই গবেষণা পরিচালিত হয়। 

গবেষক দলের প্রধান বলেন, ভোক্তার চাহিদা ও খামারিদের লাভের কথা ভেবেই দীর্ঘ দেড় দশক ধরে বিভিন্ন ‘প্যারেন্ট লাইন’ সংরক্ষণ, নির্বাচন ও সংকরায়ণের মাধ্যমে এই জাত তৈরি করা হয়েছে।
অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা বলেন, ‘সাধারণত প্রচলিত সোনালি মুরগির এক দিন বয়সী বাচ্চার ওজন যেখানে ২৬ থেকে ২৮ গ্রাম হয়। সেখানে আমাদের নতুন জাতের বাচ্চার ওজন ৩৮ গ্রাম পাওয়া গেছে। এতে বাজারজাতকরণের সময় প্রায় ৫০ গ্রাম অতিরিক্ত ওজন পাওয়া যায়। যা খামারিদের বাড়তি মুনাফা নিশ্চিত করবে। তিনি জানান, বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য এর সমজাতীয়তা (হোমোজাইগোসিটি) ৮৯ থেকে ৯৩ দশমিক ১১ শতাংশে উন্নীত করা হয়েছে।

মাঠপর্যায়ে এই মুরগি হস্তান্তর করা হয়েছে। গবেষণা দল সরাসরি গ্রামে গ্রামে গিয়ে ১৫ থেকে ২৫ জনের নারী খামারিদের দল তৈরি করে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়েছে।

মাঠপর্যায়ের ফলাফলে দেখা গেছে, যেসব খামারিতে মুরগির বাচ্চার পাশাপাশি কারিগরি সহায়তা এবং সঠিক সময়ে টিকা দেওয়া হয়েছে, তাদের খামারে মুরগির বৃদ্ধি অনেক ভালো হয়েছে। এ ছাড়া মৃত্যুহারও কমেছে। অনেক খামারি বাজারের চাহিদা বিবেচনা করে নির্ধারিত ৫০ দিনের পরিবর্তে ১০-১২ সপ্তাহ পর্যন্ত এই মুরগি পালন করছেন এবং প্রতি কেজি ৭০০ টাকা পর্যন্ত দরে বিক্রি করে লাভবান হচ্ছেন

ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে অধ্যাপক মো. বজলুর রহমান মোল্যা জানান, ঢাকার একটি উন্নত গবেষণাগারে এই মুরগির মাংস পরীক্ষা করে এতে কোনো অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ পাওয়া যায়নি।

নতুন এই জাত দেশি মুরগির নামে বাজারে চালিয়ে দিয়ে ক্রেতা প্রতারিত হওয়ার সুযোগ আছে কি নাÑএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশি মুরগির নাম ভাঙানো নয়, বরং উন্নত স্বাদ, পুষ্টিগুণ ও শতভাগ নিরাপদ মাংসের নিশ্চয়তা দিয়ে এটিকে একটি স্বতন্ত্র লালচে মাংসের ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বাঞ্চলের বৃহৎ ধানের মোকামে নেই অবকাঠামো

1

জ্বালানি তেলের দাম বাড়ায় দিশেহারা জেলেরা

2

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

3

রাজশাহীতে বেড়েছে পাটের আবাদ

4

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

5

চাঁদপুরে বিলুপ্ত বিরল মাছের অনন্য সংগ্রহশালা

6

পাচারের শিকার ১০৩টি টিয়া অবমুক্ত

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ জরিমানা

9

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

10

এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

13

কাজীপুর সরকারি ডিগ্রি কলেজ চত্বরে বৃক্ষরোপণ

14

সব বিভাগে ভেটেরিনারি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: প্

15

বিরলে ১৩৯১ বস্তা সার উদ্ধার

16

মাশরুম চাষে রাজিবের সাফল্য

17

রেণুপোনায় ভাগ্য বদলাচ্ছে তাদের

18

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

19

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

20