কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় আঙুর চাষাবাদে সফলতা পেয়েছেন মো.মোজাম্মেল হক নামে এক ব্যক্তি। ইউটিউব দেখে আঙুর বাগান গড়ে তিনি নিজের স্বপ্ন পূরণ করেছেন। এখন তার বাগানে থোকায় ঝুলে আছে আঙুর। প্রতিদিন লোকজন ভিড় করছে তার বাগান দেখার জন্য। মোজাম্মেলের বাড়ী জেলার তিতাস উপজেলার শোলাকিয়া গ্রামে। এমন সফলতায় কুমিল্লার মাটিতে আঙুর চাষাবাদের নতুন সম্ভাবনা দেখছেন অনেকেই। 

জানা যায়,মোজ্জামেল ইউটিউব দেখে গ্রামের গোমতী নদীর তীরে ৩১ শতক জমিতে আঙুর বাগান গড়ে তোলেন। বাঁশের খুঁটি, মাচা ও নেট দিয়ে সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে বাগানটি। উপজেলার শোলাকান্দি এলাকার গোমতী নদীর দক্ষিণ তীরে ৩১ শতাংশ জমিতে আঙুরের বাগান গড়ে তুলেছেন মোজাম্মেল হক। বাগান ঘুরে দেখা যায়, বাঁশের খুঁটি, মাচা ও নেট দিয়ে সুরক্ষিতভাবে গড়ে তোলা হয়েছে বাগানটি। নিচু জমিকে চাষের উপযোগী করতে প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে ভরাট করেছেন বালি ও পলিমাটি দিয়ে। পরে ঝিনাইদহের মহেশপুর থেকে ৪শ’টাকা দরে একুনো, বাইকুনো, বø্যাক ম্যাজিক, একাডেমি ও পর্তুগাল জাতের ১৪৪টি আঙুরের চারা সংগ্রহ করেন। তিনি প্রায় ৪ লাখ টাকা বিনিয়োগ করেছেন এই বাগানে। ইতোমধ্যে তার বাগানের গাছে গাছে আঙুর ধরেছে। 

মোজাম্মেল জানান, ইউটিউবে মহেশপুরের এক আঙুরচাষির বাগান দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর নিজেই শুরু করেন আঙুর চাষ। রোপণের আড়াই মাসের মধ্যেই আসতে শুরু করেছে গাছে ফল। অতিবৃষ্টি এবং বাগান নতুন হওয়ায় এবার ফলন কিছুটা কম হতে পারে। তবে আগামী বছরগুলোতে ভালো ফলনের বিষয়ে তিনি আশাবাদী। তিনি উল্লেখ করেন,একটি আঙুর গাছ ৩০ থেকে ৩৫ বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। শখের বশে তিনি বাগানে রামবুটান, পেঁপে এবং ইতালি থেকে আনা কয়েকটি বিদেশি ফলের চারাও রোপণ করেছেন।

এদিকে একই উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর গ্রামের যুবক আবুল হোসাইন শাহেদও ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে চলতি বছরের মে মাসে ৫০ শতাংশ জমিতে প্রায় ৫৫০টি আঙুরের চারা রোপণ করেছেন। মাত্র দুই মাসের মধ্যেই অনেক গাছে আঙুর ধরেছে। আঙুরের পাশাপাশি তিনি আনারকলির চারাও রোপণ করেছেন।

তিতাস উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান,শাহেদের বাগান পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। মোজাম্মেল হকের আঙুর চাষের বিষয়টিও কৃষি বিভাগের জানা রয়েছে। প্রয়োজন হলে কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে কারিগরি পরামর্শ ও সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বাগানটির কার্যক্রম নিয়মিত তদারকি করা হবে।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশার আলো ছড়াচ্ছে সবুজ ধানের চারা

1

ডিলারশিপ বহাল ও কমিশন দ্বিগুণ করার দাবি বিএফএ’র

2

মায়ের জন্য বাসার ছাদে আনার বাগান

3

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

4

বোয়ালখালীর কৃষকরা আমনের রোপণে ব্যস্ত

5

নেত্রকোণায় লাউয়ের বাম্পার ফলন

6

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

7

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

8

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

9

এসিড বর্জ্যে ফসলহানি

10

২৫০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

11

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

12

রাণীশংকৈলে ২০ বস্তা সার জব্দ

13

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

14

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

15

পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ

16

করমুক্ত আয়সীমা পৌনে চার লাখ টাকা করার প্রস্তাব

17

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

18

তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে দেশের এক কোটি ৮১ লাখ মানুষ

19

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

20