কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা


কৃষি সময় ডেস্কঃ বাংলাদেশ কৃষির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের বিষয়ে সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিনার বিভিন্ন জাত পরিদর্শন  করেছেন শিক্ষার্থীরা।

বুধবার সকালে শহরের হাসান নগর এলাকায়  সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের হলরুমে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক শিক্ষার্থীদের বিনা বিভিন্ন জাত নিয়ে বিস্তারিত আলোচনা ও চাষাবাদের বিষয়ে দিকনির্দেশনা দেন। 

আলোচনা শেষে বিনা উপকেন্দ্রের লেবুর বাগানসহ বিনার বিভিন্ন জাতের নতুন ধান বীজ সম্পর্কে মাঠ পরিদর্শন করে শিক্ষার্থীদের নতুন বীজ সম্পর্কে অবগত করা হয়।

মাঠ পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানায়, বাংলাদেশের কৃষিতে অনেক নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। পাশাপাশি বিনা বিভিন্ন ধরনের নতুন জাত আবিষ্কার করছে যা বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তরুণরা অনেকেই এই নতুন জাত সম্পর্কে অজানা তরুণদের মধ্যে এই জাতের সম্ভাবনা জানিয়ে দিতে পারলে আগামী বাংলাদেশ কৃষি নির্ভর হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো.উজ্জল মিয়া, প্রভাষক মান্নাফ আহম্মেদ মুন্না,অতিথি শিক্ষক রেজওয়ানা জেবিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

1

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

2

বৃক্ষরোপণের সাথে সেগুলোর পরিচর্যা করতে হবে: পরিবেশ প্রতিমন্ত

3

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

4

রংপুরে হিমাগারের ভাড়া কমানোর দাবিতে বিক্ষোভে কৃষক

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু বুদ্ধ

7

অতিমাত্রায় কীটনাশক প্রয়োগে মাটির উর্বরতা হুমকিতে

8

বন্যায় তছনছ চট্টগ্রামের কৃষি

9

২৬ হাজার কৃষকের ৫৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

10

কুমার নদ এখন বর্জ্যরে ভাগাড়

11

ঈশ্বরদীতে ল্যাম্পি স্কিনে গরু মরার হিড়িক

12

দুই-এক দিনের ভিতরে সার সমস্যার ঠিক হয়ে যাবে- কৃষিমন্ত্রী

13

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

14

রাজশাহী জেলায় আমন রোপণে ব্যস্ত কৃষক

15

৫০ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

16

৩৩ কেজি বাঘাইড় বিক্রি হলো ৫৬ হাজারে

17

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

18

সুন্দরবনে ৩ দিনের বর্জ্য অপসারণ অভিযান

19

পাবনায় মুড়ি কাটা পেঁয়াজ চাষ শুরু

20