কৃষি সময়
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্রগ্রাম সার কারখানা আবার বন্ধ

কৃষি সময় ডেস্কঃ 
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর উৎপাদনে ফেরার একদিন পর আবার বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন
কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টায় কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। 

সিইউএফএলের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) উত্তম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই কারখানা অনেক পুরাতন। এই কারণে মাঝেমধ্যে সমস্যা হয়। সমস্যা সমাধানের কাজ চলছে। রবিবার অথবা সোমবারের দিকে কারখানাটি পুনরায় চালুর চেষ্টা করা হবে।

এর আগে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিইউএফএলে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছিল। গ্যাস পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালু করা হয়। তবে উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও কারিগরি সমস্যায় বন্ধ হয়ে গেলো কারখানাটি।

সিইউএলএফের উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক উত্তম চৌধুরী বলেন, ‘কারিগরি সমস্যার কারণে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে অ্যামোনিয়া প্ল্যান চালু আছে। ত্রুটি সারানোর কাজ চলছে।

উল্লেখ্য,এ কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ২০০ টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালু রাখতে প্রতিদিন প্রায় ৪৮ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ কচ্ছপ উদ্ধার আটক ১

1

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

2

ভারতের ডিমের রাজধানী

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

5

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

6

বগুড়ার সবজির চারা যাচ্ছে সারা দেশে

7

কৃষি সম্প্রসারণ অধিদফতরে নতুন ডিজি আব্দুর রহিম

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

নকল সার-কীটনাশক ব্যবসায়ীর কারাদণ্ড

10

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

11

কৃষিপণ্য রপ্তানি করা সরকারের মূল টার্গেট: কৃষিমন্ত্রী

12

রঙিন মাছ চাষে আব্দুল্লাহর সাফল্য

13

মান সনদ ছাড়াই ফিড ব্যবসাঃ ৭ প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা

14

মানিকগঞ্জে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মরিচ চাষাবাদ

15

গড়াই নদীতে ফেলা হচ্ছে বর্জ্য, হুমকিতে পরিবেশ

16

পেয়ারায় অ্যানথাক্স রোগে চাষীরা ক্ষতিগ্রস্থ

17

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

18

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

19

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

20