কৃষি সময়
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ল আরও ১০ দিন

কৃষি সময় ডেস্কঃ রাঙামাটির কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে আরও ১০ দিন। হ্রদ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে হ্রদে পুনরায় মৎস্য আহরণ শুরু হবে।

সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মৎস্য ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা জানান, বিলম্বে বৃষ্টিপাত হওয়া, হ্রদের পানি ঘোলা থাকা এবং জোরালো স্রোতের কারণে বর্তমানে মাছ কম ধরা পড়ার আশঙ্কা রয়েছে। তাই অন্তত আরও দুই সপ্তাহ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জোর দাবি জানান তারা।

অন্যদিকে বিএফডিসি, মৎস্য বিভাগ ও বিএফআরআইয়ের পক্ষ থেকে জানানো হয়, হ্রদে অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির জন্য আরও কিছুটা সময় প্রয়োজন।
পরে সবার সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত ১ আগস্টের পরিবর্তে আগামী ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে ব্যবসায়ী ও জেলে প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

সভায় হ্রদ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএফআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, ব্যবসায়ী নেতা আব্দুর শুক্কুর এবং জেলে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

1

নদীতীরে কয়লা চুল্লিতে পরিবেশ বিপর্যয়

2

শেরপুরে ১৫ সার ডিলার কারাগারে

3

সুপার হট মরিচে চাষে কামালের সাফল্য

4

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

5

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

6

পতিত জমিতে সবজি চাষে মতিনের সফলতা

7

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

8

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

9

এগ্রো ট্যুরিজম প্রকল্পে এক হাজার ফাউন্ডারের হাতে জমির দলিল

10

বনভূমি দখল রুখে দিল বন বিভাগ

11

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

12

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা

13

পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

14

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

15

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

16

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

17

ফটিকচড়ির মাঠজুড়ে ক্ষতচিহ্ন

18

স্রোত ও পানির অভাবে ব্যাহত ইলিশ প্রজনন

19

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

20