কৃষি সময়
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

জেলি মিশিয়ে দুধ তৈরিঃ ৩ লাখ টাকা জরিমানা

কৃষি সময় ডেস্কঃ পাবনা জেলার ফরিদপুর উপজেলায় জেলি ব্যবহার করে দুধ উৎপাদনের অভিযোগে একটি ডেইরি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) জেলা কার্যালয়, পাবনার উদ্যোগে বুধবার উপজেলার আকিফ আনাস ডেইরি কারখানায় পরিচালিত মনিটরিং কার্যক্রমে এ অনিয়ম ধরা পড়ে।

মনিটরিংকালে কারখানায় অস্বাস্থ্যকর জেলি, ডিটারজেন্ট এবং লেবেলবিহীন বিভিন্ন রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এ সময় জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যবসায়ী উদ্ধার করা জেলি ব্যবহার করে দুধ প্রস্তুতের বিষয়টি স্বীকার করেন।

এর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিষ্ঠানটিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৩ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অঙ্গীকারে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

অভিযান চলাকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, পাবনার নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ এবং ফরিদপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সবুর উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মনিটরিং, নমুনা সংগ্রহ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় ভেসে গেছে ১৪শ’পুকুরের মাছ

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

3

সিরাজগঞ্জের যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচ চাষে বাম্পার ফলনে

4

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

5

খামারবাড়িতে কর্মকর্তাদের হুমকি ও চাঁদা দাবি শেকৃবি ছাত্রদল ন

6

শিল্পবর্জ্যে বিপন্ন গাজিখালি নদীর পরিবেশ

7

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

8

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

9

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

10

বান্দরবানে খাদ্য সংকটে গাইড-মাঝি

11

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতির মূলভিত্তি

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

ভিএইচটি প্লান্ট চালু: খুললো আরো নতুন দেশে আম রফতানির দ্বার

14

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

15

উপদেষ্টার ক্ষমতা প্রয়োগ করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর!

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

ভবদহে ডুবেছে মাছের ঘের

18

কাজিপুরে কাঁঠালের বাম্পার ফলন

19

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

20