কৃষি সময়
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের প্রতিবাদ

নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীতে ডিম,পোলট্রি মুরগির দাম না পাওয়া,খাদ্যের লাগামহীন দাম বৃদ্ধিও প্রতিবাদে মানববন্ধন করেছে পোলট্রি খামারী ডিলাররা। প্রতীকী প্রতিবাদে তারা সড়কে ডিম ভাঙেন তারা। 

মঙ্গলবার সকালে শিবপুর উপজেলার ইটাখোলা হাইওয়ে সড়কে এ মানববন্ধন হয়। নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক পোলট্রি খামারি, ডিলার ও ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘পোলট্রি খামার রক্ষা কর, সিন্ডিকেট ধ্বংস কর’, ‘পোলট্রি খামার বাঁচাও, পোলট্রি ব্যবসায়ী বাঁচাও. ‘পোলট্রি মুরগি ও ডিম উৎপাদনের খরচ বেশি এবং বিক্রয় মূল্য কম থাকা’, ‘পোলট্রি খাদ্যের অসহনীয় মূল্য বৃদ্ধি সহ নানা দাবির ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। একপর্যায়ে মানবন্ধনকারীরা ডিম সড়কে ভেঙে প্রতীকী প্রতিবাদ জানান।

পোলট্রি মুরগি ও ডিম উৎপাদনে ব্যয়ের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়া এবং বাজারে করপোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব এবং পোলট্রি খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে নরসিংদীর শিবপুরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন পোলট্রি খামারি ও ডিলাররা। 

খামারিরা বলেন, পোলট্রি খাদ্য, একদিনের বাচ্চা ও ওষুধের দাম বৃদ্ধি পেলেও উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য মিলছে না। এতে উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে বড় ধরনের বৈষম্য সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত লোকসান গুনতে গুনতে অনেক ক্ষুদ্র ও মাঝারি খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।

পোল্ট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, খামারিদের স্বার্থ রক্ষায় ও পোলট্রি শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারা দেশের খামারিদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে বক্তব্য দেন নরসিংদী জেলা পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন (মেজু), সিনিয়র সহসভাপতি মো. ওসমান মিয়া, সহসভাপতি সাইদুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া সহ উপজেলার পোলট্রি ব্যবসায়ী এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাচিং এগ রপ্তানী শুরু

1

চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

2

বনে ফিরলো ২৪ পাখি

3

পেঁপে গাছ পঁচে ২০ লাখ টাকার ক্ষতি

4

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

5

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

6

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

7

সীড এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

8

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

9

আমাদের কাছে তিনি ছিলেন ‘লিজেন্ড’,

10

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

11

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

12

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

13

বন্যায় ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের কাজ শুরু হয়েছে-অর্থমন্ত্রী

14

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

15

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

16

ভেড়া পালনে আশিকের সাফল্য

17

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

18

সিরাজগঞ্জের কাজিপুরে চড়া মাছের বাজার

19

৫ একর বনভূমি উদ্ধার

20