কৃষি সময়
প্রকাশ : Aug 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

আগাম সবজি চাষে ব্যস্ত কৃষকেরা

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার মাঠে মাঠে শীতকালিন আগাম সবজি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। অল্প খরচে ভাল লাভ হওয়ায় প্রতি বছর বাড়ছে সবজি চাষাবাদের পরিধি।
 
কৃষি বিভাগের তথ্যমতে এ জেলায় চলতি মৌসুমে জেলায় ২ হাজার ৭২৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ১ হাজার ৭৩৮ হেক্টর জমিতে আগাম জাতের সবজি রোপণ করা হয়েছে। 

রোপন করা এসব সবজির মধ্যে রয়েছে ফুলকপি, শসা, শিম, বেগুন, মুলা, লাউ, কাঁচা মরিচ সহ হরেক রকমের শাকসবজি। উচুঁ এলাকার চাষীরা অনেক আগেই সবজি লাগিয়েছেন। যেগুলো এখন প্রায় বিক্রির উপযোগী হয়ে উঠেছে। সবজি চাষিরা জানান, আগাম সবজি চাষে ভাল লাভের পাশাপাশি প্রতিদিন নগদ অর্থ পাওয়া যায়। যা তাদের অন্য ফসল চাষাবাদে সহায়তা করে। সংসারের চাহিদা মিটানো যায়। 

উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, তিনি নিজে বীজতলায় উন্নত জাতের চারা তৈরি করে জমিতে লাগাচ্ছেন। কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে দুয়েক মাসের মধ্যেই তাঁর উৎপাদিত ফুলকপি বাজারে বিক্রি করা সম্ভব হবে।

সদর উপজেলার চন্দ্রকোনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, এবার তিনি দুই বিঘা জমিতে শসা, লাউ, করলা ও ডাটাসহ বিভিন্ন সবজির আবাদ করেছেন। যা তুেেল বিক্রিও করছেন ইতোমধ্যে। 

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, চলতি মৌসুমে উপজেলায় ২৭০ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যেই ১৪৫ হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। এ চাষাবাদে কৃষকদের সার বীজ সহ মাঠ পর্যায়ে সব রকমের পরার্মশ সহযোগীতা দেয়া হচ্ছে। এ উপজেলার কষকরা মৌসুমী সহ বছরজুড়ে কোটি কোটি টাকার সবজি উৎপাদন করেন। যা এখানকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করেছে।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সবজি বিক্রি করে গতবারের মতো এবারও বেশ লাভবান হবেন, যা জেলার কৃষি অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

1

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

2

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

3

এক কাঁঠালের দাম ১০ হাজার টাকা

4

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

5

তালগাছ লাগানোই তার নেশা

6

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

7

উৎপাদন বাড়লেও সংকট কাটছে না চা-শিল্পে

8

বাংলাদেশের পাট ভারতের চেয়ে ভাল ঃভারতের কৃষিমন্ত্রী

9

গারো পাহাড়ের আগর গাছে তৈরি হবে সুগন্ধি

10

কিংস প্যালেসের পিজন স্কোয়ার-মানুষের সঙ্গে কবুতরের বন্ধুত্বপূ

11

১০ হাজার কোটি টাকার নতুন কৃষিঋণ তহবিল

12

শ্রমিক সংকট ও বাড়তি মজুরি: তাহিরপুরে বোরো আবাদ নিয়ে দুশ্চিন্

13

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

14

পাঁচটি গরু থেকে ৫শ’ পশুর মালিক শহিদুল

15

সংকটের আশঙ্কায় বিকল্প উৎস থেকে ডিএপি সার আনতে উদ্যোগ

16

জলাবদ্ধতায় নষ্ট শত শত একর জমির সবজি

17

১৪ বছরে চিংড়ি রফতানি কমেছে ৬২ ভাগ

18

রাজশাহীতে আলু নিয়ে বিপাকে হিমাগার মালিকরা

19

সংসদের সম্মতি থাকলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ: প্রধান

20