কৃষি সময়
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সদুল্লাপুরে আমনের চারার বাড়তি দাম

গাইবান্ধা  প্রতিনিধিঃ গাইবান্ধার সদুল্লাপুরে আমন চারা বাড়তি দামে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন,বৃষ্টি-বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় তাদের বাড়তি দামে চারা কিনে চাষাবাদ করতে হচ্ছে। এতে তাদের চাষাবাদ খরচ বেড়ে যাচ্ছে।  

জানা যায়,এ উপজেলায় এবার টানা বৃষ্টি আর বন্যায় ৪৭ হেক্টর আমন ধানের বীজতলা নষ্ট হয়েছে। এতে চারার সংকট দেখা দিয়েছে। মৌসুম শেষ হতে যাওয়ায় কৃষকরা বিভিন্ন হাট ঘুরে উচ্চমূল্যে চারা সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। 

সাদুল্লাপুর হাট ঘুরে দেখা গেছে আমন চারা কিনতে বিভিন্ন এলাকার কৃষকরা এসেছেন। বিক্রেতা হারুন মিয়া জানান, গুটি স্বর্ণা, স্বর্ণা ফাইভ ও মামুন স্বর্ণা জাতের চারায় ফলন বেশি। এ কারণে আমনের এই জাতের চারার দাম বেশি।

এ হাটে আমন ধানের চারা কিনতে আসা কৃষানি মুক্তা বেগম জানান, এক বিঘা জমিতে ধান রোপণের জন্য সাড়ে তিন হাজার টাকায় চারা কিনেছি। এর সঙ্গে যোগ হবে পরিবহন খরচ, শ্রমিকের মজুরি, হাল-চাষ, সার-কীটনাশক ক্রয়, আগাছা পরিষ্কারসহ অন্যান্য খরচ। বাড়তি খরচের কারণে এবার আমন আবাদে লোকসানের আশঙ্কা রয়েছে।

আরেক কৃষক আব্দুর রহমান সরকার বলেন, বিগত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুণ দামে আমন চারা কিনতে হচ্ছে। এভাবে উচ্চমূল্যে চারা কিনে রোপণ করলে আমন চাষাবাদে লোকসান গুনতে হবে।

ধাপেরহাট থেকে আসা পাইকার খয়বার হোসেন  বলেন, প্রতি মণ (৮০ মোটা) বৈলান চারা এক হাজার ১০০ টাকার নিচে বিক্রি করলে লোকসান হবে। হাটে চারাভেদে সর্বনিম্ন ৮০০ শত থেকে শুরু করে এক হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য জানান,আমন ধান কাটার পর নতুন ধানের উপযুক্ত মূল্য পেলে কৃষকরা লোকসানে পড়বেন না। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

1

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর : কী মধু প্রশাসন শাখায়?

2

বিএমডিএ’র চেয়ারম্যান নিয়োগ পেলেন কৃষক দল সভাপতি তুহিন

3

গাছ লাগিয়ে বাংলাদেশি সংস্থার আর্ন্তজাতিক স্বীকৃতি

4

মৎস্য গবেষণার মহাপরিচালক হলেন লতিফুর রহমান

5

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

6

মহিষ চড়াতে চাঁদা না দিলে লুট-নির্যাতন

7

বস্তায় আদা চাষ কৃষিতে নতুন সম্ভাবনা

8

বৃক্ষ মেলায় একটি বনসাই দেখতে ভিড়

9

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

10

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

11

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

12

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

13

জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

14

কচুরিপানায় আটকা ২৭ হাজার হেক্টর জমির চাষাবাদ

15

মৃত্তিকা বিজ্ঞানী ডক্টর জেড করিমকে সংবর্ধনা

16

কুড়িগ্রামে সারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ

17

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

ভোলার চরাঞ্চলে মহিষের বাথানে চুড়ির হিরিক

20