কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাউ চাষে সফল কৃষক কামরুল

ঝালকাঠি সংবাদদাতাঃ 
লাউ চাষাবাদে ব্যাপক সফলতা পেয়েছেন কামরুল ইসলাম নামে এক চাষী। ১শ’ শতক জমিতে এ চাষাবাদ করে ইতোমধ্যে তিনি বাম্পার ফলন এবং মোটা অংকের টাকা আয় করেছেন। যা দেখে এলাকার অন্য চাষীরাও এই চাষাবাদে এগিয়ে আসছেন।  ঝালকাঠি সদর উপজেলার রুপসিয়া গ্রামে এই চাষীর লাউ খেত এখন সবার নজর কেড়েছে। 

তার জমির মাচাজুড়ে ঝুলছে সারি সারি লাউ। সবুজ পাতার আড়ালে লাউ ঝুলে আছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে তিনি এমন সফলতা পেয়েছেন। ‎প্রায় ১৫ বছর আগেও কামরুল ইসলাম ছিলেন সাধারণ একজন কৃষক। মৌসুমি ফসল চাষ করলেও তাতে সংসারের চাহিদা মেটানো কঠিন ছিল। পরে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন তিনি।

 প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় ধীরে ধীরে লাউ চাষের পরিধি বাড়াতে থাকেন। বর্তমানে লাউ চাষই তার আয়ের অন্যতম প্রধান উৎস।
‎কৃষি বিভাগের একটি প্রকল্পের আততায় মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষি চর্চা (গিএপি) অনুসরণ করে লাউ চাষ করেন। যেখানে ব্যবহার করা হচ্ছে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার। কীটপতঙ্গ দমনে রাসায়নিকের পরিবর্তে জৈবিক পদ্ধতি হিসেবে সেঙ্ ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করছেন কৃষকরা।

লাউ গাছ থেকে এখন শত শত লাউ তুলে বিক্রি করা হচ্ছে। পাইকাররা ভাল দাম দিয়ে কেত থেকেই লাউ কিনে নিয়ে যাচ্ছেন। 

‎কামরুল ইসলাম বলেন, আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো কঠিন ছিল। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ জানান, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়ে চাষাবাদেও সহযোগিতা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে কামরুলের উদ্যোগ প্রশংসনীয়। ঝালকাঠি সদর উপজেলায় প্রতিবছরই লাউয়ের বাণিজ্যিক আবাদ বাড়ছে। চলতি মৌসুমে উপজেলায় ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমির উৎপাদিত লাউয়ের বাজারমূল্য আনুমানিক এককোটি টাকার বেশি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ৫৪ কেজির তবল মাছ ধরা পড়েছে

1

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

2

কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ভ

3

কাফকো’র থেকে ১৩২ কোটি টাকার ইউরিয়া সার কেনার অনুমোদন

4

ভবদহে জলাবদ্ধতায় পানিবন্দি লক্ষাধিক মানুষ

5

বগুড়ায় তৈরি হচ্ছিল ভারতের তালমিছরি

6

কৃষকদের ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের আহ্বান

7

মিরপুর চিড়িয়াখানা খাঁচা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরল

8

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

9

বিএনপির কাউন্সিল ডিসেম্বরে

10

কাজিপুরে হারিয়ে যাচ্ছে দেশী মাছ

11

‘বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’র জন্য প্রতিবেদন আহ্বান

12

আইএসও সার্টিফিকেশন অর্জন করলো সিনট্যাক্স গ্লোবাল

13

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

14

৫দিন বৃষ্টিপাতের আভাস

15

মেছো বিড়াল পিটিয়ে হত্যা

16

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

17

৩০০টি উপজেলায় পুষ্টিচাল বিতরণ করার সিদ্ধান্ত

18

মানিকগঞ্জে ৫ হাজার কৃষকের সর্বনাশ

19

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

20