কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর দখল করে মাছ চাষ অনাবাদি কৃষি জমি

ফেনী সংবাদদাতাঃ 
চর দখল করে প্রভাবশালীদের মাছ চাষাবাদের করায় শত একর জমিতে চার বছর ধরে চাষাবাদ করতে পারছে না কৃষকরা। এতে তারা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। ফেনীর সোনাগাজীতে বড় ফেনী নদীতে জেগে ওঠা চরে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয় কৃষকদের অভিযোগ,বিগত সরকারের আমলে এসব জমি দখল করে মাছের ঘের তৈরি করা হয়। ক্ষমতার পটপরিবর্তনের পর ঘেরগুলোর মালিকানা হাতবদল হয়েছে। তবে স্থানীয় কৃষকেরা এখনো জমিগুলো চাষাবাদে ফিরিয়ে নিতে পারছেন না।

এখানকার কৃষকরা তাদের জমি থেকে পানি নিষ্কাশনের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো), উপজেলা প্রশাসন ও কৃষি অফিসে একাধিকবার যোগাযোগ করেও কোন প্রতিকার পাননি। এতে একদিকে শতাধিক একর জমি অনাবাদি পড়ে আছে, অন্যদিকে বেড়িবাঁধের পাশে বসবাসকারী নিম্নআয়ের কয়েক শ পরিবার দুর্ভোগে পড়েছে। তাদের জলাশয়ের দূষিত পানি অনিচ্ছা সত্ত্বেও ব্যবহার করতে হচ্ছে। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন নিম্নআয়ের মানুষ। পাশাপাশি মশা ও ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন জানিয়েছেন, এসব জমিতে আমন, আউশ ও রবি শস্য চাষ করে তারা জীবিকা নির্বাহ করতেন। প্রায় চার বছর ধরে জমিগুলো অনাবাদি পড়ে আছে। তার দাবি, দ্রুত জমিগুলো চাষাবাদের উপযোগী করার ব্যবস্থা করা হোক।

সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানিয়েছেন, বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। খুব শিগগিরই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জমিগুলো আবাদযোগ্য করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলে হাঁস পালনে তরুণদের কোটি টাকার ডিম উৎপদন

1

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

2

বালাইনাশক খাত যুগোপযোগী করতে কমিটি গঠন

3

সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিনার জাত বিষয়ে নির্দেশনা

4

স্ত্রীর স্বর্ণালংকার বিক্রি করে গড়েছিলেন বাগান

5

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

6

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোতে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল

7

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

8

কৃষকের ৪ শতাধিক ফলদ কলাগাছ কাটলেন প্রতিপক্ষরা

9

মাল্টা-কমলার বাগানে রাজুর ভাগ্য

10

দিনাজপুরে উটপাখির বাণিজ্যিক খামার

11

সাতক্ষীরায় কমেছে ডাল জাতীয় ফসল উৎপাদন

12

ইউজিসিতে নতুন তিন সদস্য

13

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

14

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

15

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা

16

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

17

চীনের বাজারে রাজশাহীর রেশমের বিপুল সম্ভাবনা

18

সৌদি খেজুর চাষে দম্পতির ভাগ্য বদল

19

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

20