কৃষি সময়
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আখের মাঠে সবুজের স্বপ্ন

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ 
ঠাকুরগাঁওয়ে আখচাষের পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।  প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সবুজায়ন বাড়ানো, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। 

‘আখের সঙ্গে সবুজের বন্ধন’Ñএই প্রত্যয়ে ঠাকুরগাঁও সুগার মিলের গেটসংলগ্ন পাইকপাড়া ও চিলারং এলাকায় আখ রোপণ কর্মসূচির উদ্বোধনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির আওতায় একটি কারখানায় ১ হাজার করে গাছ রোপণ করা হবে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ১৫টি কারখানায় মোট ১৫ হাজার গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আখের সবুজ পাতার সঙ্গে নতুন গাছের চারাÑদুইয়ের সমন্বয়ে ঠাকুরগাঁওয়ের কৃষিজমিতে তৈরি হচ্ছে এক নতুন সম্ভাবনার ছবি। এজন্য কৃষকদেরও নিজ নিজ বাড়ির আঙিনা, জমির আইল ও আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএসএফআইসি' র চেয়ারম্যান মো: শামছুজ্জামান সুরজ।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ উদ্যোগ শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়। বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়। 

কর্মসূচিতে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে তুলা চাষে অংশ নেওয়া চিলারং গ্রামের কৃষক মোঃ ফয়েজ উদ্দিন বলেন, আখের জমিতে সাথী ফসল চাষ যেমন কৃষকের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে, তেমনি জমির চারপাশে গাছ লাগালে পরিবেশও সুন্দর হয়। নিজের বাড়ির আঙিনায়ও গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অন্যদিকে, আরাজী পাইকপাড়া গ্রামের কৃষক মোঃ আফজাল হোসেন বিমানবন্দরসংলগ্ন এলাকায় আখ রোপণ কর্মসূচিতে অংশ নেন। তিনি বলেন, কৃষকের মাঠ শুধু ফসল উৎপাদনের জায়গা নয়, এটি দেশের সবুজ ভবিষ্যৎ তৈরিরও একটি অংশ। তাই আখের পাশাপাশি বৃক্ষরোপণেও সবাইকে এগিয়ে আসতে হবে।

বিএসএফআইসি' র চেয়ারমান বলেন, ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কার্বন শোষণ বাড়ানোর পাশাপাশি বায়ুর মান ও পরিবেশের ভারসাম্য উন্নত করা সম্ভব হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া এ উদ্যোগের আওতায় শহর, গ্রাম, সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, উপকূলীয় এলাকা, চর ও সরকারি বনভূমিসহ বিভিন্ন স্থানে সবুজায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি বন্যা, খরা ও অন্যান্য পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় বৃক্ষ ও জলাধারভিত্তিক পরিবেশ গড়ে তোলা এবং জনগণকে সম্পৃক্ত করে একটি জাতীয় সবুজ আন্দোলন গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

1

কুড়িয়ে পাওয়া শাকের মেলা

2

আঙুর চাষে রুহুল আমিনের সাফল্য

3

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

4

আগাছানাশক প্রয়োগের পর ধান নষ্ট

5

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

6

দেশে উৎপাদিত আলু রপ্তানিতে ভাটা

7

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

8

বর্জ্যে ভরা খালে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগ

9

মহিষের খামারে মহসীনের ভাগ্য বদল

10

দেশে ক্ষুদ্র কৃষকের বার্ষিক আয় ৩৪ হাজার টাকার কম

11

কচুয়ায় ১২০টি চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

12

চলনবিলে কচুরিপানা অপসারণ শুরু

13

দাউদকান্দিতে ১৮ কর্মকর্তা দিয়ে চলছে ৪৬ কৃষি ব্লক

14

বারোমাসি তরমুজ চাষে ঝুঁকছেন সাতক্ষীরার কৃষক

15

কুড়িগ্রামে বন্যায় ৩১৪ কোটির ফসলের ক্ষতি

16

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

17

বাংলাদেশি কৃষি শ্রমিক নেবে ওমান

18

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

19

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

20