কৃষি সময়
প্রকাশ : Dec 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাকৃবি এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্সের সভাপতি খালিদ,সম্পাদক শাকিব

  

বাকৃবি সংবাদদাতা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ ২০২৫২৬ শিক্ষাবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. শাকিব আহমেদ মনোনীত হয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টায় কৃষি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনটি তাদের নতুন কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করে।

 

অনুষ্ঠানে এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশের আহ্বায়ক আব্দুল্লা আল মুন্নার সভাপতিত্বে এবং আশিকুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম, কৃষিতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহমদ খায়রুল হাসানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 

কমিটির সহ-সভাপতি পদে রয়েছেন ইফরান ইউসুফ শিহাব, শামীমা আক্তার, মিথিলা আক্তার তমা ও আইরিন রহমান প্রমি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. সাইদুর রহমান, হুমায়রা ইসলাম, হাবিউল্লাহ হাবিব ও আলী আহসান অপূর্ব।

 

সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন ছাব্বির হোসেন রিজন, খাদিমুল ইসলাম জিহান, শাজনীন আক্তার তৃশা ও মমতাজ জাহান মুক্তি। এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. বেলাল হোসেন, দপ্তর সম্পাদক পদে আলিনূর রহমান, উপ-দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নাঈম, প্রচার সম্পাদক পদে এ টি এম তাহমিদ, উপ-প্রচার সম্পাদক পদে আশহাব নাহীন রওনক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে মো. কাউসার আহমেদ মিজান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মো. আসিফ শামস আকাশ দায়িত্ব পেয়েছেন।

 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মো. তাওহীদ আল আবিদ, নুসরাত-ই-জাহান এশা, তৌহিদা জাহান রিপা, মো. আশিকুর রহমান সোহান, মোছা. মুর্শিদা খাতুন, নাজমুল আলম নোবেল ও সৌরভ তাম্বুলি।

 

জানা যায়, এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স বাংলাদেশ, দেশের কৃষি শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যা কৃষকদের পাশে দাঁড়ানো, কৃষি উন্নয়ন, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের কৃষি এবং প্রান্তিক কৃষকের কল্যাণে কাজ করে চলেছে। তাদের অন্যতম কার্যক্রমের মধ্যে রয়েছে দূর্যোগ পরবর্তীকালীন সময়ে পুনর্বাসনে সহায়তা প্রদান, দরিদ্র কৃষকদের জন্য কৃষি উপকরণ সংগ্রহ ও বিতরণ, পরিবেশবান্ধব ও টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

1

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানে ট্যুরিজমের আগে সংরক্ষণকে গুরুত

2

বন্ধ হচ্ছে এক দিনের বাচ্চা আমদানি, পক্ষে বিপক্ষে মত

3

কেআইবি ভবিষ্যতে সকল কৃষিবিদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে

4

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

5

ফ্ল্যাট বিক্রি করে এমপির স্ত্রীর সাথে প্রতারণা, কারাগারে ধান

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

কৃষির রেটে খামারে বিদ্যুতের দাবি জোরালো হচ্ছে

8

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

বাজারে সবজিরমূল্য চড়া, দাম পাচ্ছেন না কৃষক

11

এফ.আর মল্লিকের ইন্তেকাল,সীড এসোসিয়েশনের শোক

12

ভোলাগঞ্জ স্থলবন্দর দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে গুরুত্বপূর্ণ

13

ধানের ‘ক্লোনিং’ প্রযুক্তিতে অভূতপূর্ব সাফল্য, বীজ কোম্পানির

14

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

15

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

16

যুগের পর যুগ যেখানে যুগলজীবনের শুরু

17

খণ্ডিতভাবে কাজ করার সময় শেষ, এখন প্রয়োজন ‘হোল অব গভর্নমেন্ট’

18

বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি

19

চিংড়ি রপ্তানিতে আন্তর্জাতিক পদ্ধতি অনুসরণ করতে হবে

20