কৃষি সময়
প্রকাশ : Nov 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাঁসের খামারে স্বাবলম্বী বহুলুল বেপারি

সিরাজগঞ্জ সংবাদদাতাঃ 
হাঁসের খামার করে ব্যাপক সফলতা পেয়েছেন মো. বহুলুল বেপারি নামে এক খামারি। শুন্য থেকে এই খামার করে তিনি এখন স্বাভলম্বী। বড় করেছেন নিজের খামার। প্রতি মাসে ভাল টাকা আয় করছেন। যার মাধ্যমে নিজের ভাগ্যর চাকা ঘুরিয়েছেন। সফল এই খামারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার পূর্ব পাড়া গ্রামের বাসিন্দা। 

জানা যায়,এ খামারি ইউটিউব দেখে হাঁসের খামার করার চিন্তা করেন। এ জন্য তিনি মেয়ের জামাইয়ের কাছ থেকে ৪ লাখ ৬৫ হাজার টাকা ঋণ নিয়ে ৪-৫ মাস বয়সি ৯৪১টি হাঁসের বাচ্চা দিয়ে যাত্রা শুরু করেছিলেন। এর মধ্যে ২৭৫টি হাঁস মারা গেলেও বর্তমানে তাঁর খামারে ৬৬৬টি হাঁস রয়েছে। দেড় বিঘা আয়তনের তার খামারে ৪৪৪টি লেয়ার হাঁস থেকে প্রতিদিন ৪৩৫ থেকে ৪৪০টি ডিম পাওয়া যাচ্ছে। তিনি বাজারে প্রতিটি ডিম ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি করছেন। তাঁর খামারে উৎপাদিত ডিম এখন প্রতিদিন স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন হাটবাজারে যাচ্ছে। এই খামার থেকে প্রতি মাসে ভাল টাকা আয় করছেন বজলুল ব্যাপারী।

খামারের এই সাফল্যে খুশি এলাকার বাসিন্দারাও। স্থানীয়দের মতে, বহুলুল বেপারির উদ্যোগ দেখে গ্রামের অনেক বেকার যুবক এখন বিকল্প কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। সঠিক পরামর্শ ও সহজ শর্তে ঋণ সহায়তা পেলে চরাঞ্চল ও জলাশয়নির্ভর এলাকায় হাঁসের খামার আরও প্রসার লাভ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় সূত্রে জানা যায়, খাষকাউলিয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় বছরের বড় একটি সময় বর্ষায় পানি জমে থাকায় শুষ্ক মৌসুমে এখানকার জলাশয় ও খাল-বিল হাঁস পালনের জন্য বেশ উপযোগী। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্বল্প পুঁজিতে হাঁস পালন শুরু করেন বহুলুল বেপারি। ভবিষ্যতে খামার আরও বড় করার পরিকল্পনাও রয়েছে তাঁর।
বহুলুল বেপারির বলেন, হাঁসের এই খামার তাঁর জীবন পাল্টে দিয়েছে; তিন ছেলেমেয়ের পড়ালেখার খরচ থেকে শুরু করে সংসারের সবকিছুই চলে এই আয় থেকে। তাঁর স্ত্রী মর্জিনা বেগম বলেন, খামারটি তাঁদের বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাআলম বলেন, হাঁস পালনের মাধ্যমে শুধু নিজেদের আয়ের পথই তৈরি হচ্ছে না, বরং ডিম ও মাংসের চাহিদা পূরণের মাধ্যমে স্থানীয় পুষ্টি নিরাপত্তাও জোরদার হচ্ছে; বিশেষ করে বেকার যুবক ও গ্রামীণ নারীদের জন্য এটি অত্যন্ত সম্ভাবনাময় ও লাভজনক কর্মসংস্থান। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে খামারিদের নিয়মিত পরামর্শ, টিকাদান কর্মসূচি এবং আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।  উপজেলার চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় হাঁস পালনের অপার সম্ভাবনা রয়েছে। অল্প পুঁজি, স্বল্প পরিশ্রম ও তুলনামূলক কম ঝুঁকিতে হাঁস পালন করে সহজেই গ্রামীণ পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। এলাকার খামারি ও সাধারণ মানুষ যেভাবে হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছেন এবং নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

1

সুন্দরবনের ৮২৭১ জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা

2

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করতে কাজ করছে সরকার : প্রধানমন

3

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

4

হাঁস পালনে প্রবাস ফেরত মাজেদুলের সাফল্য

5

৪শ’বস্তা ইউরিয়া সারসহ ৩ জন আটক

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

8

সাতক্ষীরায় জিরার দাম কমেছে

9

মাছ-সংকটে ২০০ টন শুঁটকির লক্ষ্যমাত্রায় শঙ্কা

10

শস্য ভান্ডারে যুক্ত হলো দু’টি হাইব্রিডসহ ছয় নতুন ধানের জাত

11

সুন্দরী গাছ কার্বন শোষণের ক্ষমতা হারিয়েছে

12

হাজারো পাখির অকৃত্রিম বন্ধু

13

জমে উঠেছে পলো উৎসব

14

৯ জেলায় ঝড়ের আভাস

15

কুমড়া বড়িতে ভাগ্য বদলাচ্ছেন নারীরা

16

রক মেলন চাষে কামরুজ্জামানের স্বপ্ন

17

সালথায় পাটকল স্থাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

18

চার জেলার বাঁওড় উন্নয়নে নতুন প্রকল্প

19

কাজিপুরে বাড়ছে লাভজনক কলার আবাদ

20