কৃষি সময়
প্রকাশ : Nov 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে সুগন্ধি কালোজিরা ধান

চট্টগ্রাম সংবাদদাতাঃ 
চট্টগ্রামের বোয়ালখালী থেকে হারিয়ে যাচ্ছে সুগন্ধি কালোজিরা ধান চাষাবাদ। সময়ের সঙ্গে আধুনিক ও উচ্চফলনশীল ধানের জাতের বিস্তারে ঐতিহ্যবাহী এ ধান হারিয়ে যেতে বসেছে । অথচ এক সময় এ উপজেলার বিভিন্ন মাঠে ব্যাপকভাবে এ ধান চাষাবাদ হতো। উৎসব-পার্বণে এ ধানের চালের পোলাও, বিরিয়ানি কিংবা পায়েসের ছিল আলাদা কদর।

জানা যায়,চলতি বছর বোয়ালখালীতে মাত্র ৪ দশমিক ৫ হেক্টর জমিতে কালোজিরা ধানের আবাদ হয়েছে। পাঁচ-ছয় বছর আগেও এ পরিমাণ ছিল প্রায় ২৫ হেক্টর। বর্তমানে উপজেলার খিতাপচর, আমুচিয়া, পশ্চিম গোমদণ্ডী ও জ্যৈষ্ঠপুরা এলাকায় বিক্ষিপ্তভাবে এ ধানের চাষ হচ্ছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, সোনালি আমন ধানের শীষের মধ্যে বাতাসে দুলছে কালোজিরা ধানের কালচে শীষ। সোনালি মাঠের মাঝে কালো শীষ যেন আলাদা সৌন্দর্য তৈরি করেছে। এ ধানের সুগন্ধি চাল দিয়ে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিরনি ও জর্দাসহ নানা ধরনের খাবার তৈরি করা হয়। স্বাদ ও সুগন্ধের জন্য একসময় এ চালের চাহিদা ছিল বেশ ভালো।

গত পাঁচ-ছয় বছরে উপজেলায় কালোজিরা ধানের আবাদ ২৫ হেক্টর থেকে কমে মাত্র ৪ দশমিক ৫ হেক্টরে নেমে এসেছে। বীজের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি ও তুলনামূলক কম ফলনের কারণে কৃষকরা এ ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। তবে এখনো কিছু কৃষক নিজেদের আগ্রহে বিচ্ছিন্নভাবে এ চাষ ধরে রেখেছেন।

উপজেলার আমুচিয়া গ্রামের উত্তর টিউর বিলের কৃষক তালেব আলী এবার আমন ধানের সঙ্গে ১০ শতক জমিতে কালোজিরা ধান চাষ করেছেন। পাশের ইউনিয়ন সারোয়াতলীর এক বন্ধুর কাছ থেকে বীজ সংগ্রহ করেছেন তিনি। তালেব আলীর ভাষ্য, সাধারণ ধানের তুলনায় কালোজিরা ধানের ফলন কিছুটা কম হলেও বাজারে দাম বেশি। প্রতি আড়ি ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়। এবার ভালো ফলনের আশা করছেন তিনি।

কড়লডেঙ্গা গ্রামের আহলা দরবার বিলের কৃষক জামাল হোসেন বলেন, একসময় বোয়ালখালীর বিভিন্ন এলাকায় কালোজিরা ধানের ব্যাপক আবাদ হতো। কিন্তু আধুনিক উচ্চফলনশীল ধানের বিস্তার, কম উৎপাদন এবং বীজ সংরক্ষণের জটিলতায় কৃষকরা ধীরে ধীরে এ ধানের চাষ ছেড়ে দিয়েছেন।

বোয়ালখালী পৌর এলাকার কৃষক মনজুর আলম বলেন, আগে সহজেই কালোজিরা ধানের বীজ পাওয়া যেত। এখন বীজের সংকট রয়েছে। উৎপাদন খরচ বেশি এবং ফলন কম হওয়ায় কৃষকরা এ ধান চাষে আগ্রহ হারাচ্ছেন। একসময় তিনি ২০ একর জমিতে কালোজিরা ধানের আবাদ করতেন। কিন্তু ট্রাক্টরসহ চাষাবাদের সব খরচ বেড়ে যাওয়ায় এখন এ ধানের চাষ অনেকটা শখের বিষয়ে পরিণত হয়েছে।

বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম জানান, বর্তমানে অনেক উচ্চফলনশীল আমন ধানের জাত রয়েছে, যেগুলোর ফলন কালোজিরা ধানের তুলনায় অনেক বেশি। অন্যদিকে কালোজিরা ধানের ফলন কম এবং রোগবালাইয়ের আক্রমণও বেশি হয়। এসব কারণে ঐতিহ্যবাহী এ ধানের আবাদ ক্রমেই কমে যাচ্ছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরী গাছ কার্বন শোষণের ক্ষমতা হারিয়েছে

1

৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

2

বিলুপ্তির পথে সাদা বক

3

উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত, হাজ

4

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

5

সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

6

৯০ কেজির বাঘাইড় বিক্রি হলো ১ লাখ ৩৫ হাজার

7

শতকোটি টাকার পানিফল বিক্রির সম্ভাবনা

8

সাড়ে ৩ লাখ টন সার কিনছে সরকার

9

দুই কাতলা বিক্রি হলো ১ লাখ ১৭ হাজার

10

ঝড়ো হাওয়ায় লন্ডভন্ড শুঁটকি মহাল

11

৭২৩ বস্তা রাসায়নিক সার জব্দ

12

খামারবাড়ির প্রভাবশালী বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের নেতারা এখন

13

পাঁচটি গরু থেকে ৫শ’ পশুর মালিক শহিদুল

14

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে-প্রধানমন্ত্রী

15

মালচিং করলা চাষে ইমরানের সাফল্য

16

সেন্টামার্টিনে বিপুল পরিমাণ সার পণ্য জব্দ

17

বিপুল সয়াবিন তেল রফতানি করবে চীন

18

পেঁপের কম দামে লোকসানে কৃষক

19

ফসলি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

20