কৃষি সময়
প্রকাশ : Nov 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

পৌর বর্জ্যে বিপন্ন গ্রামের পরিবেশ

নোয়াখালী সংবাদদাতাঃ 
নোয়াখালীতে পৌরসভার বিভিন্ন মহল্লার সংগৃহিত বর্জ্য ফেলা হচ্ছে ১০ কিলোমিটার দুরের গ্রামে। এসব ময়লা-আবর্জনা পচে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। পাশাপাশি বিষাক্ত পানি ও ধোঁয়ায় চর্ম এবং শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন উন্মুক্ত স্থানে এসব ময়লা আবর্জনা রাখার ফলে মানুষের পাশাপাশি মাছ, উদ্ভিদ ও প্রাণী বিনষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই পৌর বর্জ্য এখন বিপন্ন করে তুলেছে গ্রামের মানুষের জীবন। 

জানা যায়,নেয়াখালী পৌর শহরের বিভিন্ন মহল্লা থেকে প্রতিদিন প্রায় ৮০ টন বর্জ্য সংগ্রহ করা হয়। যা ফেলা হয় পৌর শহরের বাইরে ১০ কিলোমিটার দুরে উপজেলার ধর্মপুর ইউনিয়নের শাল্লাহ গ্রামের উন্মুক্ত স্থানে। র্দীঘদিন ধরে এখানে বর্জ্য ফেলে ময়লার ভাগাড় গড়ে তোলা হয়েছে। এখান থেকে চলাচলের পথ, ডোবা-নালা, পুকুর কিংবা মাছের ঘের, সবখানেই মিশে গেছে ময়লা-আবর্জনার বিষাক্ত পানি। বর্ষায় এ বিষাক্ত পানির প্রবাহ ভয়াবহ আকার ধারণ করে। আর শুষ্ক মৌসুমে ময়লার ভাগাড়ে দিনরাত জ্বলে আগুন। এতে ধোঁয়ায় ছেয়ে যায় পুরো গ্রাম। দুর্গন্ধ নিত্য সঙ্গী। এতে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর চর্ম ও শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন। মরে ভেসে উঠছে পুকুর ও ঘেরের মাছ। সব মিলিয়ে এই ময়লার ভাগাড়ের কারনে বিপন্ন হয়ে উঠেছে এখানকার কয়েকটি গ্রামের মানুষের জীবন। 

নোয়াখালী পৌরসভার তথ্য অনুযায়ী, পৌর এলাকায় প্রতিদিন অন্তত ৮০ টন বর্জ্য তৈরি হচ্ছে। এর মধ্যে গড়ে ৪০ টন বর্জ্য সরানোর স্বক্ষমতা রয়েছে পৌরসভার। যা রাখা হচ্ছে শহর থেকে দূরে ধর্মপুর ইউনিয়নের শল্লাহ গ্রামে। ২০২২ সালে পৌর কর্তৃপক্ষ দ্বিতীয় ডাম্পিং স্টেশনের জন্য সেখানে সাড়ে ১২ একর জায়গা ক্রয় করে। স্থানীয়দের জানানো হয়, সেখানে তৈরি করা হবে আধুনিক বর্জ্য শোধনাগার। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও তৈরি হয়নি শোধনাগার, ফলে দুর্ভোগের শেষ নেই বাসিন্দাদের।

জামাল উদ্দিন নামে স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের শল্লা গ্রামের এ অংশে দুই শতাধিক পরিবার বসবাস করেন। রয়েছে প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও কয়েকটি মসজিদ। রাস্তাঘাট অতটা উন্নত না হলেও চারিদিকে সবুজ। বাড়ি, পুকুর, ফসলি জমি ও মাছের ঘের। কখনও এলাকায় চর্মরোগ ও শ্বাসকষ্টজনিত রোগ এত বেশি ছিল না। কিন্তু ২০২৩ সালের দিকে হঠাৎ করে তাদের গ্রামে সমিতির দোকানের সড়ক ঘেঁষে ময়লা রাখতে শুরু করে নোয়াখালী পৌরসভা।
শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নোয়াখালী পৌর শহরের সব ময়লা এনে রাখতে শুরু করে উন্মুক্ত ওই স্থানে। শহরের ময়লায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের গ্রামের মানুষদের। দফায় দফায় আন্দোলনও করেছে স্থানীয় বাসিন্দারা। শুরুর দিকে তারা রাস্তায় নামার পর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে এখানে আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ করবে। কিন্তু ৪ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত তা করেনি।

মোহছেনা বেগম নামে স্থানীয় এক গৃহবধু জানান, তাদের পরিবারে সদস্য সংখ্যা ৭ জন। তার শ্বশুরের বয়স ৭০ এর মতো। ঘরে তিনটি শিশু রয়েছে। তাদের মাসজুড়েই চর্মরোগ দেখা দেয়। তার শ্বশুর সম্প্রতি ভুগছে শ্বাসকষ্টে। তিনি বলেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন ভাগাড়ে আগুন দেওয়া হয়, তখন ধোয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। ওই সময় ঘরে থাকাও মুশকিল হয়ে পড়ে। আর বর্ষায় ময়লার কালো পানি পুকুর ও পথে পথে হয়ে যায়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জাম বলেন,শহরের বর্জ্রগুলোর মধ্যে অনেক ভারি বা হাসপাতালের বর্জ্যও রয়েছে। কিন্তু আধুনিক বর্জ্য ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বর্জ্যগুলোকে খোলা জায়গায় রাখছে। ফলে ময়লাগুলো থেকে এক ধরণের পানি বা লিসেড উৎপন্ন হচ্ছে। যা অত্যন্ত বিষাক্ত। গবেষণায় দেখা যায়, এসব পানিতে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক ও মাইক্রো অর্গানিজম থাকবে। ফলে এগুলো আশপাশের খাল, পুকুর বা জমিতে গিয়ে পড়ার কারণে ভূ-উপরিভাগের পানির ডিজলম্ব অঙ্েিজন কমিয়ে দেয়। এতে করে মাছ ও বিভিন্ন প্রকার জলজপ্রাণী অঙ্েিজনের অভাবে মারা যাচ্ছে। আবার হাসপাতালের বর্জ্য থাকার কারণে জীবাণু ছড়াচ্ছে আশপাশে। ফলে পার্শ্ববর্তী বাসিন্দারা যেমন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন, পশু-পাখির মাধ্যমে তা দূরে গিয়েও ছড়াচ্ছে। সব মিলিয়ে মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি পরিবেশ ও প্রতিবেশের নানা অনুসঙ্গও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহম্মেদ খান স্থানীয়দের নানা সমস্যা হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ইতোমধ্যে যাদের মাছ মারা গিয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তবে স্থায়ীভাবে সমাধানের জন্য একটি প্রকল্প জমা দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। কিন্তু ধীরগীতে কাজ আগানোর কারণে বাস্তবায়ন করা এখনও সম্ভব হচ্ছে না। তবে বারবার চেষ্টা করা হচ্ছে প্রকল্পটি বাস্তবায়ন করার। বাস্তবায়ন হলে এসব সমস্যা দ্রুত শেষ হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবিপ্রবিতে পরিবেশ রক্ষার নতুন বার্তা

1

বন্যপ্রাণীদের বন্ধু সীতেশ আর নেই

2

ভাসমান হাটে জমজমাট সবজি কেনাবেচা

3

কাজিপুরে বেকার মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে কুটির শিল্প কর

4

বঙ্গোপসাগরে ধরা পড়ল ২২ কেজির ধাতিনা ভোল

5

দেশে শিং মাছ চাষাবাদ লাভ জনক হয়ে উঠেছে

6

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্ধ ২,২৪০ কোটি টাকা

7

বাঁশের পণ্য বিশ্ববাজারে পাঠাতে চান হাজীমুল

8

খালের নেটপাটা অপসরন করলো স্থানীয়রা

9

চলনবিলের বির্স্তীর্ণ জলাভূমি কচুরিপানার দখলে

10

আবারও যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

11

কোয়েল পালনে শামীমের ভাগ্য বদল

12

সড়ক যেন ময়লার ভাগাড়

13

হলুদ-সবুজ তরমুজ চাষে হাসানুরের সাফল্য

14

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

15

শিল্পবর্জ্যে বিষে বিপন্ন জলাধার

16

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

17

ময়মনসিংহে সেচ সহায়ক সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন

18

দেশে আগের চেয়ে বেশি সারের মজুদ আছে-কৃষিমন্ত্রী

19

সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

20