কৃষি সময়
প্রকাশ : Oct 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার নিয়ে বিপাকে সবজি চাষীরা

নীলফামারী সংবাদদাতাঃ 
নীলফামালীতে চলছে আাগম জাতের সবজি চাষাবাদ। মাঠে মাঠে এ কাজে ব্যস্ত সময় পার করছেন চাষীরা। তবে চাষাবাদে তারা ডিলারের কাছ থেকে চাহিদা মাফিক রাসায়নিক সার ও কিটনাশক পাচ্ছেন না। বাধ্য হয়ে তাদের বাড়তি দামে খোলা বাজার থেকে সার কিনে চাষাবাদ করতে হচ্ছে। এতে তাদের উৎপাদন ব্যায় বাড়ছে। 

চাষিরা বলছেন, জেলার কিশোরগঞ্জ, জলঢাকা ও সদর উপজেলার বিভিন্ন খুচরা বাজারে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত ডিলারদের কাছে পর্যাপ্ত সার চাইলে বরাদ্দের সংকট বা মজুত শেষ হওয়ার অজুহাত দেওয়া হচ্ছে। অথচ অসাধু ব্যবসায়ী ও সাব-ডিলারদের গুদামে বস্তা বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার অবৈধভাবে মজুত রয়েছে।

শুধু সার নয়, বাজারের দোকানগুলোতে প্রয়োজনীয় কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। কৃষকদের অভিযোগ, বাজারের দোকানগুলোতে প্রয়োজনীয় কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। পরিচিত ব্র্যান্ডের মানসম্মত কীটনাশকের দাম এক সপ্তাহের ব্যবধানে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। বাজারে নিম্নমানের ও ভেজাল কীটনাশকের বিস্তারও বেড়েছে। এসব কীটনাশক স্প্রে করেও পোকা দমন করা যাচ্ছে না।

 কিশোরগঞ্জ উপজেলার সবজিচাষি মজনু মিয়া বলেন, কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়েছে। আমরা ন্যায্যমূল্যে সার চাই। নইলে পরবর্তী সময়ে বাজারে সবজি সরবরাহ করা কঠিন হয়ে যাবে, দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।

জলঢাকা উপজেলার বালাগ্রামের কৃষক আব্দুল হাকিম বলেন, সরকারি দামে প্রতি কেজি ইউরিয়া ও টিএসপি সার ২৭ টাকা দরে বিক্রি হওয়ার কথা। সে হিসাবে ৫০ কেজির প্রতি বস্তার দাম ১ হাজার ৩৫০ টাকা। ডিএপি সার প্রতি কেজি ২১ টাকা দরে ৫০ কেজির প্রতি বস্তা ১ হাজার ৫০ টাকা এবং এমওপি সার প্রতি কেজি ২০ টাকা দরে ৫০ কেজির প্রতি বস্তা এক হাজার টাকা পাওয়ার কথা। কিন্তু খুচরা বাজার থেকে বস্তাপ্রতি অতিরিক্ত ৩০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে সার কিনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে রসিদ ছাড়াই চড়া দামে সার বিক্রি করছেন খুচরা বিক্রেতারা।

কিশোরগঞ্জের আলুচাষি রফিকুল ইসলাম বলেন, আমন ধান কাটার পরই আগাম আলুর বীজ রোপণ করতে হয়। জমিতে সার দেওয়ার এখনই উপযুক্ত সময়, অথচ বাজারে সার পাওয়া যাচ্ছে না। বেশি দাম দিয়ে সার ও ওষুধ কিনতে গিয়ে বিঘাপ্রতি উৎপাদন খরচ ৩৫ থেকে ৪০ হাজার টাকায় ঠেকছে। জাতভেদে ভালো মানের বীজ কিনতেই সর্বোচ্চ ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। এ ছাড়া সার ব্যবহারে ৫ হাজার থেকে ৮ হাজার টাকা, জমি প্রস্তুত ও সেচে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা এবং কীটনাশক ও পরিচর্যায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা ব্যয় হয়। অন্যদিকে, রোপণ থেকে শুরু করে আলু তোলা ও বস্তাবন্দি করা পর্যন্ত শ্রমিক খরচ লাগে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা। এভাবে খরচ বাড়লে আমরা লাভের মুখ দেখতে পারব না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, জেলায় সরকারিভাবে সারের পর্যাপ্ত বরাদ্দ রয়েছে। কোনো ডিলার বা ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করলে তাদের লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

1

আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

2

কুমিল্লায় আঙুর চাষের নতুন সম্ভাবনা

3

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

4

আজমিরীগঞ্জে হাওর পাড়ে ফসল, পুকুরে মাছ চাষ

5

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

6

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

7

জলবায়ু-সহনশীল দক্ষিণ এশিয়া গড়ে তোলার আহ্বান স্পীকারের

8

তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ত্রাণমন্ত্রী

9

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

10

নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

11

এ বছর পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি: কৃষিমন্ত্রী

12

হাতে খবরের কাগজ, চোখে বাঁচার স্বপ্ন নিয়ে ছুটছেন সংগ্রামী নার

13

পার্টনারসহ ডিএইর তিন প্রকল্পে নতুন পিডি

14

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

15

হাঁসের খামারে করে স্বাবলম্বী পল্লব

16

সাঙ্গু নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার

17

কাতারের উদ্দেশ্যে স্পিকারের যাত্রা

18

মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’-কৃষিমন

19

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

20