কৃষি সময়
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পুকুরে একসাথে মাছ-সবজি চাষ

সাতক্ষীরা সংবাদদাতাঃ 
সাতক্ষীরায় এখন পুকুর,ঘেরে মাছ আর পাড়ে নানা ধরনের সবজি চাষাবাদ হচ্ছে। এতে দুই দিক থেকেই লাভবান হচ্ছেন চাষীরা। দিন দিন এমন চাষাবাদের পরিধি বাড়ছে। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলার প্রায় ৮৭৫ হেক্টর ঘেরের পাড়ে নানাজাতের সবজির আবাদ হয়েছে। কৃষি বিভাগের ধারণা, হেক্টরপ্রতি গড় উৎপাদন ১৯ টন ধরে এ বছর ঘেরের পাড় থেকেই পাওয়া যাবে প্রায় ১৬ হাজার ৬২৫ মেট্রিক টন সবজি। এর বাইরে বিভিন্ন পুকুরপাড়েও একই পদ্ধতিতে সবজি চাষাবাদ হচ্ছে এখন।

জেলার বিভিন্ন উপজেলায় এখন দেখা যায়,পুকুর,ঘেরের পানিতে খেলা করছে বিভিন্ন প্রজাতির মাছ। আর তার ওপরে বাঁশের মাচায় ঝুলছে লাউ, চালকুমড়া, করলা ও বরবটি। আইলের সমতল অংশে সারিবদ্ধভাবে দেখা মিলছে ঢেঁড়স, পুঁইশাক ও কলাগাছের।

 স্থানীয়দের ভাষায় ‘সাথি ফসল’ নামের এই সমন্বিত চাষাবাদ পদ্ধতি এখন গোটা জেলাজুড়ে এক সম্ভাবনাময় কৃষিকাজে রূপ নিয়েছে।
তালা উপজেলার বড়বিলা গ্রামের বাদশা মোড়ল তার এক একর জলাশয়ের উপর ২স্তর মাচা তৈরি করে নানা ধরনের সবজি চাষাবাদ করে বছরজুড়ে ভাল টাকা আয় করছেন। পাশাপাশি নিজের পরিবারের সবজির চাহিদাও মেটাচ্ছেন। 

একই গ্রামের রশিদ আমিন তার ৩০ একর ঘেরে সবজি আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এই সবজি থেকেই তাঁর দেড় থেকে দুই লাখ টাকা বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে।

কৃষি বিভাগের তথ্যমতে, সাতক্ষীরার প্রায় প্রতিটি উপজেলাতেই এই সমন্বিত আবাদের ছোঁয়া লেগেছে। এর মধ্যে সর্বোচ্চ ৩৪০ হেক্টর জমিতে ঘেরের পাড়ে সবজি চাষ হয়েছে সদর উপজেলায়। এছাড়া তালায় ১৬৫ হেক্টর, কালীগঞ্জে ১৩৫ হেক্টর, আশাশুনিতে ৮০ হেক্টর, শ্যামনগরে ৮০ হেক্টর, কলারোয়ায় ৫৫ হেক্টর এবং দেবহাটায় ২০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। পাশাপাশি কৃষকেরা বর্ষাকালীন সবজি তোলার সঙ্গে সঙ্গে আগাম শীতকালীন ফসলের প্রস্তুতিও নিতে শুরু করেছেন।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, জেলাজুড়ে উৎপাদিত লাউ, শিম, শসা ও বরবটি ইতোমধ্যে বাজারে আসছে এবং কৃষকেরাও এটি থেকে ভালো বাড়তি আয় করছেন।

মাছ চাষের জন্য বিখ্যাত সাতক্ষীরায় একই জমিতে দ্বিমুখী এই উৎপাদন ব্যবস্থা এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার রূপ নিয়েছে। তবে কৃষকদের কঠোর পরিশ্রমের ন্যায্যমূল্য নিশ্চিত করতে দ্রুত বাজার ব্যবস্থাপনার উন্নয়ন প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

1

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

2

দেশে প্রতিদিন কমছে ৩১৭ একর কৃষিজমি

3

হিমাগারের অভাবে বিপাকে কৃষক

4

শস্যবিমায় যুক্ত হচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষক

5

২৩ বস্তা ডিএপি সার জব্দ

6

সার সংকটের প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

7

খায়রুলের জালে ২৫ কেজির কোরাল

8

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

9

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

10

দোহারে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা আর্বজনা

11

সিসা দূষণ নির্মূলে জাতীয় কৌশলপত্র চূড়ান্ত করছে সরকার

12

ফিড কারখানার ধোঁয়ায় অতিষ্ঠ মানুষ

13

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

14

নারায়ণগঞ্জে কুমির আতঙ্ক

15

এক উপজেলাতেই শতকোটি টাকার তুলা চাষ

16

রূপচাঁদার ওজন ১.৭ কেজি

17

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

18

বগুড়ায় আউশের ফলনে কৃষকের মুখে হাসি

19

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

20