কৃষি সময়
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সংরক্ষিত বনভূমির উদ্ধারকৃত জায়গায় রোপণ করা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা রাতের আঁধারে উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামের সাগুনী শালবন এলাকায় এ ঘটনা ঘটে।

উপড়ে ফেলা এসব চারাগাছ পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

জানা যায়,ওই বনভূমির ৮৪ একর জমি স্বাধীনতার পর থেকে দীর্ঘদিন অবৈধ দখলদারদের কব্জায় ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমি উদ্ধার করে বনায়নের লক্ষ্যে সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ৮৪ হাজার গাছের চারা রোপণ করা হয়। কিন্তু দুর্বৃত্তরা সদ্য রোপণ করা প্রায় ১০ হাজার চারাগাছ উপড়ে ফেলে।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পান।

বন কর্মকর্তা মহসিন আলী জানান, উচ্ছেদ হওয়া অবৈধ দখলদারদের লোকজনই আক্রোশবশত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পরিবেশ ও রাষ্ট্রীয় সম্পদের এমন ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি স্পষ্ট করেন।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানালেন, বনবিভাগের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের সরিষাকেন্দ্রিক হাজার কোটি টাকার বাণিজ্য

1

বাকৃবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি রফিকুল সম্পাদক আসাদুজ্

2

সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী

3

পাহাড়ের পাশে বর্জ্যর স্তুপ

4

বিএসভিইআরের নতুন কার্যনির্বাহি কমিটি গঠন

5

৪১০টি পেঁপে গাছ কেটে ফেলল দুর্বৃত্তরা

6

বাগেরহাটে বাড়ছে চুইঝালের চাষ

7

জলবায়ু পরিবর্তনে মহেশখালীর মানচিত্র বদলে যাচ্ছে

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

দেশি মাছে মাইক্রোপ্লাস্টিক

10

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

11

আধুনিক কসাইখানা হলে মাংস রপ্তানি বাড়বে

12

পাহাড়ে বারির কফি চাষে নতুন স্বপ্ন

13

বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি

14

চালকলের বর্জ্য বিপন্ন কৃষি জমি

15

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

16

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

17

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

18

কারন ছাড়াই কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

19

রাজশাহীতে প্লাস্টিক বর্জ্যে জলাবদ্ধতা

20