কৃষি সময়
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি


স্টাফ রিপোর্টারঃ ঢাকায় পিলখানায় অবস্থিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। কর্মসূচির অংশ হিসাবে এ বছর সারাদেশে ৭৩ হাজার বৃক্ষ রোপণ করবে বিজিবি। 

বৃহস্পতিবার দুপুরে বিজিবি সদর দপ্তরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডের পশ্চিম পাশে একটি নারকেল গাছের চারা রোপণের মাধ্যমে সপ্তাহব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি  মহাপরিচালক।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ সামনে রেখে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবি সারাদেশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়; এটি একটি মহৎ দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কারণে বিজিবির প্রতিটি স্থাপনায় উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে গাছ লাগানো এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির প্রতিটি সদস্যকে বছরে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানিয়ে বলেন, শুধু গাছ লাগানোই যথেষ্ট নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। 

শরীফুল ইসলাম বলেন, বিজিবি সদর দপ্তরসহ দেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে অবস্থিত সব ইউনিট ও স্থাপনায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সবাইকে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে কর্মসূচি সফল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরের কৃষকের লড়াই ও সম্ভাবনার গল্প

1

বদলে যাচ্ছে কুষ্টিয়ার মসলার গ্রাম

2

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

3

বন্যাকবলিত এলাকার কৃষকদের জরুরী সহায়তা দেয়া হবে-কৃষি মন্ত্রী

4

প্রধানমন্ত্রীকে কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের ধন্যবাদ জ্ঞাপন

5

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

6

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

7

জীবন যুদ্ধে হার না মানা কৃষক সিরাজ শেখের সফলতার গল্প

8

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

9

ইলিশ ছাড়াই ফিরছে শূন্য ট্রলার

10

রেড চিটাগাং ক্যাটল জাত সংরক্ষণ অত্যন্ত জরুরি

11

কুড়িগ্রামে বাড়ছে জৈব সারের ব্যবহার

12

৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

13

উৎপাদনকেন্দ্রিক কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর ঘটাতে হব

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই

16

কৃষি যান্ত্রিকীকরণ বন্ধই কী সমাধান!

17

কক্সবাজারে বন্যা পাহাড় ধ্বসে মৃত ২৫ঃ ক্ষতিগ্রস্থ কৃষি জমি

18

চলনবিলের তাজা মাছ, সূর্য ওঠার সাথে সাথেই জমে ওঠে আড়ৎ

19

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

20