কৃষি সময়
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভয়নগরে খিরা-শসা যাচ্ছে সারা দেশে

যশোর প্রতিনিধিঃ যশোরের অভয়নগরের মাঠে মাঠে এবার খিরা-শসার ভাল ফলন হয়েছে। বাজারে চড়া দাম ভাল ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। এখানকার কৃষকদের উৎপাদিত খিরা-শসা যাচ্ছে সারা দেশের বাজারে। 

অভয়নগরের হিদিয়া, বর্ণী, মালাধারা, দিঘিরপাড়, চাকই, নওয়াপাড়া, বাগদাহ, চেংগুটিয়া, বাহিরঘাট ও প্রেমবাগসহ বিভিন্ন এলাকায় মাছের ঘেরের পাড়ে দেশীয় জাতের খিরা, শসা, বরবটি ও শিমের বাম্পার ফলন হয়েছে।

 মালাধরা বাজার ও বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকরা খিরা ও অন্যান্য সবজি নিয়ে বাজারে আসছেন। বাজারে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা পাইকারদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। খুচরা বাজারে প্রতি কেজি ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে হচ্ছে খিরা-শসা। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা এসব খিরা-শসা কিনে ট্রাকে নিয়ে যাচ্ছেন। টানা চার থেকে পাঁচ মাস এ বাজারে প্রতিদিন এভাবে চলবে কেনা-বেচা। 

মালাধরা বাজার ছাড়াও উপজেলার হিদিয়া, দিঘিরপাড়, চাকই, নওয়াপাড়া, বাগদাহ, চেংগুটিয়া, বাহিরঘাট ও প্রেমবাগ এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মণ খিরা ও বিভিন্ন ধরনের সবজি এ বাজারে আসে।

উৎপাদন ভালো হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটলেও সংরক্ষণাগারের অভাব এবং দীর্ঘদিনের জরাজীর্ণ সড়কের কারণে উৎপাদিত ফসল বাজারজাত করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় কৃষক তরিকুল ইসলাম বলেন, মৌসুমের শুরুতে প্রতি মণ খিরা ৪ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেছি। বর্তমানে দাম কমে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকায় নেমে এসেছে। ভালো ফলনের কারণে লাভের আশা করছি।

মালাধরা বাজার উন্নয়ন কমিটির সভাপতি আমজাদ আলী বলেন, গত আট বছর ধরে সকলের সহযোগিতায় মালাধরা খাজনা হাট পরিচালনা করে আসছি। বর্তমানে প্রতিদিন এ বাজারে ৮ থেকে ১০ ট্রাক দেশীয় জাতের খিরা বিক্রি হয়।

অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ অঞ্চলে সবজির উৎপাদন ভালো হয়েছে। তবে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল প্রতিদিনই বিক্রি করতে হয়। আধুনিক সংরক্ষণাগার গড়ে উঠলে কৃষকরা আরও ভালো দাম পেতেন এবং তাদের দুর্ভোগ অনেকটাই কমে আসত।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

1

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা

2

কাজিপুরে জাম্বুরার ভালো দাম পেয়ে খুশি গাছিরা

3

সান্তাহারে পুকুর চাষকৃত তিন মণ পিরানহা জব্দ

4

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

5

সৌখিন মাছে রায়হানের রঙিন জীবন

6

চুইঝাল চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

শতকেজি আফ্রিকান মাগুর জব্দের পর ধ্বংস

9

পেয়ারা চাষে লাভবান হচ্ছে চাষীরা

10

বিশ্বে সম্পদ ও আয়ের বড় বৈষম্য কোথায়, বাংলাদেশে চিত্র কেমন1

11

কৃষি ও ক্ষুদ্র ঋণ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের আরও ছাড়

12

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি

13

পেঁয়াজের দাম এখনো চড়া, আমদানি অনুমতি চারগুণ বাড়লো

14

শেরপুরে কালোবাজারে সার বিক্রির অপরাধে ২০ জনের নামে মামলা

15

হিমাগার সংকটে ধুকছে সৈয়দপুর শুটকি মোকাম

16

সমন্বিত মাছ সবজি চাষে সাফল্য

17

বকশীগঞ্জে ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ

18

সাতক্ষীরায় ৮২০ কেজি চিংড়ি মাছ জব্দ

19

পিরোজপুরে ব্যতিক্রমী ভাসমান পেয়ারার বাজার

20