কৃষি সময়
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

কম দামে ও মড়কে ক্ষতিগ্রস্ত মরিচ চাষী

ঝিনাইদহ সংবাদদাতাঃ 
টানা বৃষ্টিতে গাছ মরে যাওয়া এং বাজারে দাম না থাকায় ঝিনাইদহের মরিচ চাষীরা ক্ষীতগ্রস্থ হচ্ছেন। চাষীরা  বলছেন,এবার তাদের এই চাষাবাদে লাভ তো দুরের কথা উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। 

ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় এবছর ১৮২০ হেক্টর জমিতে মরিচের চাষ হয়েছে। যেখানে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৮০৮ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ১২ হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে।

কয়েক দিনের টানা বৃষ্টির পর তীব্র গরম এবং খরায় মরিচ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মরিচের ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকায় ও বৃষ্টির পরে প্রখর রোদের প্রভাবে মারা যাচ্ছে মরিচ গাছ। অন্যদিকে বাজারে দাম না থাকায় মুখে হাসি নেই ঝিনাইদহের মরিচ চাষিদের।

ঝিনাইদহের বিভিন্ন বাজারে ৪০থেকে ৫০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করছে চাষিরা। যা কয়েকদিন আগেও আগেও ছিলো ৭০ থেকে ১১০ টাকা। অনেকেই গাছ মারা যাওয়ার লক্ষণ বুঝতে পেরে অপরিপক্ক মরিচ তুলে তুলনামূলক কম দামে বিক্রি করছেন।

এখানকার উৎপাদিত মরিচ জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকার বাজারগুলোর চাহিদা মেটায়। প্রতি বছরই মরিচ চাষে বেশ লাভবান হন জেলার কৃষক। তবে এবারই তারা ক্ষতির সন্মুখিন হচ্ছেন। 

সদর উপজেলার কাশিমপুর গ্রামের কৃষক ফখরুল ইসলাম জানান, ধার দেনা করে দেড় বিঘা জমিতে মরিচ চাষ করেছিলাম। মরিচের দাম একেবারেই কম। যে দামে বিক্রি করছি তাতে তোলা খরচ, গাড়ি ভাড়া বাদ দিয়ে যৎসামান্য থাকছে। একে তো দাম নেই তার অর্ধেকের অর্ধেকের বেশি গাছ মরে গেছে। এবছর চাষে পুরোটাই লস হবে। একই চিত্র জেলার অন্যান্য উপজেলার মাঠগুলোতেও।

উপজেলার ঘোড়ামারা গ্রামের কৃষক মিলন হোসেন জানান,তিনি  ১ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। অল্প কিছু মরিচ তুলে বাজারে বিক্রি করেছি। এর মধ্যেই মরিচ গাছ মরা শুরু হয়েছে। দাম কম এবং বৃষ্টির পরে তীব্র গরম ও খরায় গাছের মড়ক নিয়ে দুশ্চিন্তায় রয়েছি।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, মরিচ গাছের বয়স হয়েছে, বৃষ্টির পর হঠাৎ তীব্র রোদ ও গরমের কারণে মরিচ গাছ মরতে পারে। নিয়মিত আগাছা পরিষ্কার ও সেচ নালা পরিস্কার করে রাখার পরামর্শ দেন তিনি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবলের অভাবে প্রাণিসম্পদের সেবা ব্যহত

1

কুড়িগ্রামে অবৈধ জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

2

কাজিপুরে শত কোটি টাকার কম্বল বেচাকেনা

3

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

তরুনদের কর্মসংস্থান সৃষ্টিতে অব্যবহৃত জলাশয় বন্টন করা হবে-প্

6

মিথেন গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংল

7

জেভাজ কিটনাশকে কমছে উৎপাদনঃ কৃষকের সর্বনাশ

8

চিকিৎসা নিয়ে বনে ফিরল হনুমানটি

9

মাদারীপুরে দেশি মাছের আকাল

10

নওগাঁর চাষীদের অসময়ের আমে বাজিমাত

11

বাগেরহাটের মোল্লাহাটে ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই

12

চাটমোহরে কুকুর হত্যার অভিযোগ

13

বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তিন মন্ত্রী

14

সাংবাদিকতায় আগ্রহীদের বরণ করে নিলো রাবি প্রেসক্লাব

15

জিংকসমৃদ্ধ বিনাধান–২০ চাষে নতুন দিগন্ত উন্মোচন

16

চিরচেনা সাদা ভাতের পাতে উঠবে ব্ল্যাক রাইস

17

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

18

পাটের গৌরব ফিরিয়ে আনতে গবেষণা চলছে-পট প্রতিমন্ত্রী

19

নরসিংদীর কাকরোল চাহিদা মেটাচ্ছে সারা দেশে

20