কৃষি সময়
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শেরপুরে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা


শেরপুর সংবাদদাতাঃ  
শেরপুরে কয়েখটি গ্রামের পানি নিষ্কাসনের খাল দখল করে ভরাট করায় পাঁচি গ্রামের মাঠে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এসব গ্রামের প্রায় ৬শ’একর জমিতে এখন চাষাবাদ করা যাচ্ছে না। ফলে কৃষকরা চরম ক্ষতিগ্রস্থ হচ্ছেন। 

খাল দখলে এমন অবস্থার সৃিিষ্ট হয়েছে সদর উপজেলার চরশেরপুরের নাগপাড়া, কান্দাপাড়ার আংশিক, তালুকপাড়া ও চরশেরপুরে। এসব গ্রামের প্রায় ৫ থেকে ৬শ’ একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে তিন ফসলি জমি এখন এক ফসলি জমিতে পরিণত হয়েছে। কোনোমতে মৌসুমে একবার ধান উৎপাদন করতে পারলেও অন্য মৌসুমে বিশাল এলাকাজুড়ে পানি আর শেওলা, কচুরিপানায় ভরে আছে।

এসব গ্রামের পানি নিষ্কাসনের জণ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে একটি খাল খনন করা হয়েছিলো। সেই খালটি এখন দখল ও ভরাটে অস্তিত্ব সংকটে। ফলে বর্ষার পানি নামতে না পেরে তৈরি হয়েছে কৃত্রিম জলাবদ্ধতা। 

স্থানীয় বাসিন্দা বয়োবৃদ্ধ মোহাম্মদ ছামেদ আলী মুন্সি বলেন, জিয়াউর রহমান আমাদের সঙ্গে নিয়ে এখানে একটি খাল খনন করেছিলেন। কিন্তু খালটি এখন দখল করতে করতে প্রায় ভরাট করে ফেলেছে। তাই সেখান দিয়ে পানি আর যেতে পারে না। ফলে আমাদের এখানে কোমড় পরিমাণ পানি। 

নাগপাড়া গ্রামের বাসিন্দা আসমত আলী মাস্টার বলেন, কৃষক বাঁচলে দেশ খাদ্যে ভরপুর হবে। কৃষি স্বনির্ভর এ জেলায় একটি ইউনিয়নেই ৫০০ থেকে ৬০০ একর জমির ধান আবাদ ব্যাহত হচ্ছে এবার। খালটি দ্রুত দখলমুক্ত করতে পারলে, এ মৌসুমেই ধানের চারা রোপণ করা সম্ভব। তা না হলে কয়েকটি গ্রামের কৃষক ব্যপক ক্ষতির মুখে পড়বে।

স্থানীয় কৃষক শাহজাহান মিয়া বলেন, আমরা চার-পাঁচ গ্রামের মানুষ নিশ্চিন্তে ধান আবাদ করেছি। বছরে তিনবারও ধান আবাদ করেছি। কিন্তু গেল ১০-১২ বছর ধরে কয়েকজন প্রভাবশালী মাছ ধরার জন্য প্রথমে বাঁধ দেয়, এরপর হতে আস্তে আস্তে দখলে নিয়ে নেয়। এখন ভরাট হয়ে আর খাল দিয়ে পানি যেতে পারে না। 

শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, ব্রিজের গোড়ায় ও আশেপাশে যেখানে পানি আটকিয়ে গেছে সেখানে আমি গিয়েছিলাম। মাটিতে ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ায় খালটি দিয়ে জলাবদ্ধতা জমিগুলোর পানি নামতে পারছে না। এজন্য খালটির কিছু অংশ পুনঃখনন করলে দ্রুত পানি নেমে যাবে।

জেলা কৃষি বিভাগের উপপরিচালক সাখওয়াত হোসেন বলেন, চরশেরপুর ইউনিয়নের জলাব্ধতার তথ্যটি আমাদের কাছে এসেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আবাদের উপযুক্ত করবো।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি) চরশেরপুরের জলাবদ্ধতা জায়গাটি পরিদর্শন করেছে। কৃষি সমৃদ্ধ এ অঞ্চলের জন্য সেখানে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

1

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা অবিলম্বে বাতিল দাবি

2

যে হাটে কোটি টাকার কলা বিক্রি হয়

3

বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান ১৮তম

4

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যহার

5

টানা বৃষ্টিতে পানির নিচে ৮৪০ হেক্টর জমির ধান

6

যশোরে বর্জ্য প্লান্টে মিলছে না সুফল

7

বৃক্ষ রোপনে আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ

8

কেঁচো সারে ভাগ্য বদল

9

উল্লাপাড়ায় বাড়ছে আখ চাষাবাদ

10

মিনি কোল্ডস্টোরেজ দেখে মুগ্ধ বিদেশিরা

11

ভোলায় বোম্বাই মরিচ চাষ জনপ্রিয় হচ্ছে

12

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

13

তরমুজ চাষে কৃষকের সাফল্য

14

বিএডিসিতে মহান বিজয় দিবস পালন

15

ভেজাল সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

16

আলু চাষিদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

17

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

18

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে স

19

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

20