কৃষি সময়
প্রকাশ : Sep 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাসিকের বর্জ্যে বিপন্ন তুরাগ নদ

গাজীপুর সংবাদদাতাঃ 
গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) বর্জ্য অব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে সরাসরি তুরাগ নদে ময়লা-আবর্জনা ফেলছে। এতে একসময়ের স্বচ্ছ পানির নদটি এখন বিশাল এক ভাগাড়ে পরিণত হয়েছে। এই নদের অন্তত ৮টি পয়েন্টে সরাসরি বর্জ্য ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে খোদ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এমনিই অভিযোগ স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীদের।

গাসিকের কড্ডা, কোনাবাড়ী ও বাইমাইল এলাকা ঘুরে দেখা যায়, নগরীর বিভিন্ন এলাকা থেকে সংগৃহীত কঠিন বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। স্থানীয়রা জানান, আগে এই নদীর পানি গৃহস্থালি কাজে ব্যবহার করা যেত এবং প্রচুর মাছ পাওয়া যেত। এখন পানি এতটাই বিষাক্ত যে স্পর্শ করার উপায় নেই।

কড্ডা এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও আবুল হোসেন আক্ষেপ করে বলেন, একসময় মানুষ ও গবাদিপশু এই নদীতে গোসল করত, কিন্তু এখন নদীতে নামাই যায় না। রাতের আঁধারে এমনকি সকালেও সিটি করপোরেশনের গাড়ি এসে নদীতে ময়লা ফেলে যাচ্ছে।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘জোর করে আমাদের বাসার সামনে এবং নদীতে ময়লা ফেলা হচ্ছে। বাধা দিলেও সিটি করপোরেশন কর্তৃপক্ষ শুনছে না। দুর্গন্ধে এলাকায় থাকা দায় হয়ে পড়েছে এবং আমরা নানারকম রোগে আক্রান্ত হচ্ছি।

বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মনির হোসেন বলেন, ‘নদীতে বর্জ্য ফেলা আইনত নিষিদ্ধ। নদী একটি জীবন্ত সত্তা, একে রক্ষা করা সবার দায়িত্ব। যারা দূষণ করছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

নদী দূষণের বিষয়টি পরোক্ষভাবে স্বীকার করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন, ‘শহরে প্রতিদিন প্রায় ৩ হাজার মেট্রিক টন বর্জ্য তৈরি হয়। জনবল ও সরঞ্জামের অভাবে সবটুকু সঠিক উপায়ে অপসারণ করা সম্ভব হচ্ছে না। কড্ডা ও গাছা অঞ্চলের ডাম্পিং স্টেশনগুলো প্রায় পূর্ণ হয়ে গেছে।’ তিনি আরও দাবি করেন, অনেক সময় সাধারণ মানুষ ড্রেন ও জলাশয়ে ময়লা ফেলে, যা শেষ পর্যন্ত নদীতে গিয়ে পড়ে। তবে নদী দূষণ রোধে বর্তমান প্রশাসক নিরলস কাজ করছেন বলে তিনি জানান।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান

1

ভেড়া পালনে আশিকের সাফল্য

2

পাটবীজে শতকোটি টাকা সাশ্রয়

3

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ পুনর্গঠন

4

অনাবাদি থাকার শঙ্কায় সাড়ে তিন হাজার হেক্টর জমি

5

দিনাজপুরে এক হাটে প্রতিদিন কোটি টাকার আম বিক্রি

6

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

7

সারা দেশে ৬ মাসে ২ কোটির বেশি গাছ রোপণ করেছে সরকার

8

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান

9

চায়না দুয়ারি জাল জব্দ

10

সারসহ ২৩ পাচারকারী আটক

11

ঝালকাঠিতে চাই বুছনার বাজার এখন চাঙ্গা

12

জুনিয়র বিসিএস কর্মকর্তার ঘুষিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

13

১৫ টাকা কেজিতে চাল পাবে স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবার

14

বরিশাল প্রাণিসম্পদ দপ্তরের প্রকল্পে লুটপাট

15

ইলিশের আকাল খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

16

১৮ ফুট অজগর উদ্ধার করে লাউয়াছড়ায় অবমুক্ত

17

১৬ মাস ধরে বন্ধ আগুগঞ্জ সার কারখানা

18

পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধ

19

৬৫ কচ্ছপ সালদা নদীতে অবমুক্ত

20