কৃষি সময়
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সবজি চাষে ব্যস্ত কৃষক

রাজশাহী সংবাদদদাতাঃ 
রাজশাহীর বিভিন্ন উপজেলায় শীতকালিন সবজি চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনেক মাঠে আগাম সবজি বাজারে বিক্রির উপযোগী হয়ে এসেছে। কৃষকরা বলছেন অসময়ে এসব সবজি বিক্রি কওে ভাল লাভ পাওয়া যায়। তাই প্রতি বছর এ চাষাবাদ করেন তারা। 

পবা উপজেলার হরিপুর, হরিয়ান, দামকুড়া, পারিলা, বড়গাছী, নওহাটা ও পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় আগাম সবজির আবাদ হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, গাজর, বেগুন, করলা, কাকরোল, লাউ, লালশাক ও ধনিয়াপাতাসহ বিভিন্ন সবজি চাষ করছেন কৃষকেরা। 

এ উপজেলায় অনেক কৃষকের সবজি সপ্তাহ খানেকের মধ্যেই বাজারে বিক্রি করা যাবে। 
এ উপজেলার আশগ্রামের কৃষক মোশাররফ হোসেন প্রতি বছর আগাম সবজি চাষাবাদ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৩২ বিঘা জমিতে করেছেন ফুল ও পাতা কপির চাষাবাদ। যা বেশ বড় হয়েছে। ফলনও ভাল দেখা যাচ্ছে। তার জামিতে ফুলকপি ফুটে বড় হয়ে আছে। পাতা কপিও বড় বড় হয়ে গেছে।
 ইতোমধ্যে তিনি সাড়ে ৭ বিঘা জমির কপি বিক্রি করে বিঘাপ্রতি প্রায় দেড় লাখ টাকা লাভ করেছেন। কষি বিভাগের পরার্মশে তিনি প্রতি বিঘায় প্রায় ৬ হাজার পিস কপি চাষ করেছেন। এতে তার বিভাগ প্রতি খরচ হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা। সব খরচ বাদেও তিনি বিঘায় এক লাখ থেকে দেড় লাখ টাকা আয় করে থাকেন। 

চাষী মোশাররফ হোসেন জানান,আগাম সবজি চাষে ঝুঁকি আছে, বিঘা প্রতি প্রায় ২ হাজার কপি নষ্ট হয়। তবে সময়মতো বাজারে তুলতে পারলে দাম ভালো পাওয়া যায়। গতবার ভালো লাভ হয়েছে। তাই এবার আরও বড় পরিসরে চাষ করেছি।’ লাভের হিসাব কষে তিনি জানান, চলতি মৌসুমে ইতোমধ্যে তিন বিঘা জমির ফুলকপি ও সাড়ে চার বিঘা জমির বাঁধাকপি বিক্রি করেছেন। বাজারে প্রতি পিস কপি ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হলেও কোনো কোনো সময় সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত দাম পেয়েছেন। উৎপাদন, পরিচর্যা ও বাজারজাতকরণসহ সব খরচ বাদ দিয়ে প্রতি বিঘা জমি থেকে তাঁর লাভ হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। 

নওহাটা পৌরসভার পাইকপাড়া গ্রামের কৃষক মিজানুর এবার দেড় বিঘা জমিতে আগাম জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে এসব সবজি বাজারে তোলার আশা করছেন তিনি।

আলিমগঞ্জ এলাকার কৃষক নজরুল ইসলাম এবার ১২ কাঠা জমিতে ৪ হাজার পিস আগাম বাঁধাকপি চাষ করেছেন। তাঁর খরচ হয়েছে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা। এরই মধ্যে ২০০ পিস বাঁধাকপি ৩০ টাকা দরে বিক্রি করেছেন। বাজার ভালো থাকলে বাকি কপি বিক্রি করে প্রায় ১ লাখ টাকা পাওয়ার আশা করছেন তিনি। এতে খরচ বাদ দিয়ে প্রায় ৮০ হাজার টাকা লাভ হতে পারে বলে জানান তিনি।

একই এলাকার কৃষক নজরুল ইসলাম জানান,তিনি গত বছর ৫ বিঘা জমিতে টমেটো চাষ করে প্রায় ৫ লাখ টাকা লাভ করেছিলেন। এবার কৃষি বিভাগের পরামর্শে ১০ কাঠা জমিতে আগাম জাতের টমেটো চাষ করেছেন। গাছে ফুল এসেছে। আশ্বিনের মাঝামাঝি সময়ে টমেটো বাজারজাত করার আশা করছেন তিনি।

এখানকার কৃষকেরা বলছেন, শীতকালীন সবজির স্বাভাবিক মৌসুম শুরু হলে বাজারে সরবরাহ বেড়ে যায়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজরসহ বিভিন্ন সবজির আমদানি বাড়ে। তখন দাম কমে যাওয়ার আশঙ্কা থাকে। কিন্তু বর্ষা শেষে শীতের সবজি বাজারে ব্যাপকভাবে ওঠার আগের সময়ে সরবরাহ কম থাকায় আগাম সবজির দাম তুলনামূলক বেশি থাকে। 

পবা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমএ মান্নান বলেন, চলতি মৌসুমে জেলার পবা উপজেলায় ১ হাজার ৮৯৫ হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগাম সবজি চাষে কৃষকদের উৎসাহ দেওয়ার পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহারে পরামর্শ দেওয়া হচ্ছে। রাসায়নিক বালাইনাশক ব্যবহার করলেও অনুমোদিত মাত্রা মেনে চলার বিষয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে। শীত আসার আগেই সবজি বাজারে তুলে বাড়তি দাম পাওয়ার চেষ্টা এখন পবার অনেক কৃষকের। 

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় ধান কেনা সিন্ডিকেটের কবলে হাজারো কৃষক

1

চালুর আগেই সৌর সেচের যন্ত্রাংশ চুরি

2

বড় বাজেট, কৃষির হিস্যা ছোট

3

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি পরিদর্শনে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম

4

হাওরে গোখাদ্যের সংকটে খামারীরা

5

২শ’বছরেও হয়নি কেল্লাঃ জলোচ্ছ্বাসে ভেসে যায় মহিষ

6

আম রপ্তানি সম্প্রসারণে সরকারের বিশেষ গুরুত্ব : অর্থমন্ত্রী

7

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি

8

কোষ্টগার্ডের হাতে জাল মাছ জব্দ

9

অস্থায়ী রিং বাঁধে ৩৮ বছর ধরে কৃষকের ক্ষতি

10

কাপাসিয়ায় শীতলক্ষ্যা পাড় এখন ময়লার ভাগাড়

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়

13

জয়পুরহাটে আলু চাষীরা লোকশানে দিশেহারা

14

হালদা রক্ষা শুধু অর্থনীতি নয়, জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

15

সাভারে নৌকা বিক্রির ধুম

16

বদলগাছীতে আমন চারার হাট জমে উঠেছে

17

মধ্যনগর সীমান্তে নৌকাসহ ২৮ গরু জব্দ

18

সাতক্ষীরায় বিলে জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা

19

বন্যায় মৃত্যু ৫১ জনের

20