কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ায় আলু চাষীদের মানববন্ধন

বগুড়া সংবাদদাতাঃ 
বগুড়ায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে যৌক্তিক পর্যায়ে নির্ধারণের দাবিতে তারা কর্মসূচি পালন করেন ।
 
বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের মাটিডালী এলাকায় মহাসড়কের পাশে মানববন্ধন করেন তারা।

এ সময় আলুচাষি ও ব্যবসায়ীরা বলেন, বাজারে আলুর কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় প্রতিবছরই ভালো দামের আশায় তারা হিমাগারে আলু সংরক্ষণ করেন। কিন্তু একদিকে আলুর বাজারমূল্য কম, অন্যদিকে সংরক্ষণ খরচ বেশি হওয়ায় তারা সংকটে পড়েছেন।

মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হয়। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মানববন্ধনে আলু ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কমিটির সভাপতি সামিউল ইসলাম বলেন, বর্তমানে বিভিন্ন হিমাগার কর্তৃপক্ষ প্রতিকেজি আলু সংরক্ষণে সর্বোচ্চ ৬ টাকা ৭৫ পয়সা পর্যন্ত ভাড়া আদায় করছে। এই ভাড়া অযৌক্তিক বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, উৎপাদন খরচ ও আলুর বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিকেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ২০ পয়সা নির্ধারণ করতে হবে। এটা করা হলে আলু চাষিরা লোকসানের হাত থেকে রক্ষা পাবেন। তখন তারা আরও উৎসাহ নিয়ে আলু চাষ করবেন।

তবে হিমাগার কর্তৃপক্ষের ভাষ্য, সংরক্ষণ ভাড়া নতুন করে নির্ধারণ বা কমিয়ে দেওয়া হলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দাবি দ্রুত বাস্তবায়নে বাকৃবিতে মানববন্ধন

1

হাঁস খামারিদের পথ দেখাচ্ছেন ইয়াসিন

2

মাছের রেণু পোনা উৎপাদনে সফল রেখা

3

মাছ না পাওয়ায় কষ্টে চলছে জেলেদের জীবন

4

মৎস্য-প্রাণিসম্পদ উদ্যোক্তাদের তালিকা করা হবে-মৎস্য প্রাণিসম

5

যমুনা নদী ভাঙ্গন ও বন্যা ক্ষতিগ্রস্তদের পাশে ভয়েস অব কাজিপুর

6

হাঁস পালনে হামিদের ভাগ্য বদল

7

হারিয়ে যাওয়ার শঙ্কায় কঞ্চনা বিলের দুলর্ভ মাটি

8

সংরক্ষিত বনভূমির জমিতে খামার-বাগান

9

গোলা ভরা ধান, তবুও ফিকে কৃষকের স্বপ্ন

10

৪৫ দিনেই মুরগির ওজন হবে ১ কেজি

11

ঢলে ৫শ’ হেক্টর জমির ফসল ও ঘের ক্ষতিগ্রস্ত

12

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

13

দেশে সারের সংকট নেই,পর্যাপ্ত মজুদ রয়েছে: কৃষি সচিব

14

হাসের বাচ্চা ফুটিয়ে চলে তাদের সংসার

15

১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

16

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

17

ধান ক্ষেতের আইলে মিষ্টি কুমড়ার চাষ

18

আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন সর্বোচ্চ

19

খুকৃবির নতুন উপাচার্য আসাদুজ্জামান

20