কৃষি সময়
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাড়ে ৫ মাস পর উৎপাদনে ফিরছে সিইউএফএল

কৃষি সময় ডেস্কঃ 
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) গ্যাস সরবরাহ শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে কারখানাটিতে পুনরায় সার উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর গ্যাস পেয়ে উৎপাদনে যাচ্ছে এই কারখানাটি। 

জানা গেছে, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে এই সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু করেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)। বর্তমানে দৈনিক ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এই গ্যাস পাওয়ার পর কারখানার যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষাসহ উৎপাদন শুরুর আনুষঙ্গিক প্রস্তুতি চলছে।

দীর্ঘ সাড়ে পাঁচ মাস কারখানাটি অলস পড়ে থাকে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে প্রস্তুতি পর্বের জন্য অল্প পরিমাণ গ্যাস প্রয়োজন হলেও কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু করতে প্রতিদিন ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হবে। গ্যাস সংকটের কারণে চলতি বছরের ৪ মার্চ সিইউএফএল-এর উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। 

গত দুই বছরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বেশ কয়েক দফায় কারখানাটির উৎপাদন ব্যাহত হয়েছে। বর্তমানে সিইউএফএল-এর দৈনিক উৎপাদন সক্ষমতা ১ হাজার ১০০ টন ইউরিয়া এবং ৮০০ টন অ্যামোনিয়া। চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত ৩৮ বছরের পুরোনো এই কারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন করা হয়।

সিইউএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন,দীর্ঘদিন পর মঙ্গলবার  (২৫ আগস্ট) সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। যান্ত্রিক কোনো ত্রুটি দেখা না দিলে আগামী ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে আমরা উৎপাদনে যেতে পারব। বর্তমানে আমাদের যতটুকু গ্যাস প্রয়োজন, ততটুকুই সরবরাহ পাচ্ছি।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে ১০ লাখ পরিবারকে সুলভমূল্যে প্রোটিন খাদ্য দেবে সরকার

1

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

2

সুনামগঞ্জে হাঁস-মাছ-গরু চাষাবাদে কৃষকদের ভাগ্য বদলাচ্ছে

3

সেন্টমার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখতে সব করা হবে-পরিবেশ, বন ও

4

স্কুল শিক্ষক মোশারফ আম বাগানে সফল

5

বাগানে ঝুলছে ২০ জাতের আঙুর

6

জায়গা সংকটে ধান-চাল সংগ্রহে ধীরগতি

7

চট্টগ্রামে আমদানি ফলে ভরপুর

8

সম্ভাবনার নতুন ঠিকানা চলনবিল

9

কাঞ্চনপেয়ারা রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যে

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

বৃষ্টির অজুহাত দেখিয়ে কাজিপুরে কাঁচাবাজারে মুল্য বৃদ্ধি

13

হাঁস পালনে আতাউরের ভাগ্য বদল

14

জাতীয় ফলমেলায় শৈশবের স্বাদ খুঁজছেন দর্শনার্থীরা

15

কাঁচা মরিচের দামের ঝাঁজে দিশেহারা

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

চট্রগ্রামে ডুবে গেছে ১০ হাজার মৎস্যঘের

18

১০ হাজার চারাগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

19

৮ হাজার আম গাছ কেটে দেওয়ার অভিযোগ

20