কৃষি সময়
প্রকাশ : Aug 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই: কৃষিমন্ত্রী

কৃষি সময় ডেস্কঃ 
দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে নীতিমালা অনুযায়ী সরবরাহ ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।

রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। প্রশ্নটি টেবিলে উত্থাপন করা হয়।

মো. রুহুল আমিন জানতে চান, বর্তমানে দেশে সারের চাহিদা কত এবং চাহিদার তুলনায় কোনো ঘাটতি রয়েছে কি না। ঘাটতি থাকলে তা পূরণে কী পদক্ষেপ নেওয়া হবে এবং কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা কীÑএ বিষয়ে জানতে চান তিনি।

জবাবে কৃষিমন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী দেশে সারের কোনো ঘাটতি নেই। কৃষকদের সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত করতে নীতিমালা অনুযায়ী সার বিতরণ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। একই সঙ্গে মাঠপর্যায়ে সার বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কৃষকেরা নির্ধারিত সময়ে, প্রয়োজনীয় পরিমাণে এবং নির্ধারিত মূল্যে সার পান।

তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে অঞ্চল, জেলা ও গুদামভিত্তিক চাহিদা, বরাদ্দ এবং মজুত পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করা হয়।

কোনো এলাকায় চাহিদার তুলনায় মজুত কম থাকলে প্রয়োজন অনুযায়ী অন্য গুদাম বা অঞ্চল থেকে সার সরবরাহ করে ঘাটতি সমন্বয় করা হয় বলেও জানান কৃষিমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান গবেষণায় নতুন উদ্যোগ এলএসটিডির রাইস গার্ডেন

1

বিদেশি মুরগি পালনে স্কুল শিক্ষকের সাফল্য

2

হারিয়ে যাচ্ছে বাবুই পাখির বাসা

3

হর্টিকালচার সেন্টারে চারা-কলমের নতুন মূল্য নির্ধারণ

4

অনাবৃষ্টিতে আমনের জমি ফেটে চৌচির

5

শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

6

পেঁয়াজ আমদানি অনুমতি আরও বাড়লো

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

বন্যায় ডুবেছে ১.১৪ লাখ হেক্টর জমির ফসল

9

মাশরুম চাষে মানিকের মাসে আয় লাখ টাকা

10

মানুষ প্রকৃতির মালিক নয়, এর অবিচ্ছেদ্য অংশ : রিজওয়ানা হাসান

11

মাছ চাষে কালামের ঈশ্বনীয় সফল্য

12

১৫ বছর ধরে জলাবদ্ধ ৮শ’ বিঘা জমি

13

কাঁচামাল সংকটে বন্ধ ডিএপি সার কারখানা

14

বগুড়ায় সংরক্ষণাগার অভাবে বছরে ৪শ’কোটি টাকার সবজি নষ্ট

15

সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

16

চাঁই ফাঁদ ব্যবহারে মাছের বংশ ধ্বংস

17

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

কীর্তনখোলা নদীতে মাটি উত্তোলন: বার্জ ও এঙ্ক্যাভেটরসহ আটক ৬

20