টি এম কামাল,কাজিপুর (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের কাজিপুরে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে সহায়তা করণে স্প্রে মেশিন ও অসহায় ও দুঃস্থ নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে স্প্রে মেশিনও উপকারভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলেদেন সিরাজগঞ্জ -১ আসনের জাতীয় সংসদ সদস্য সেলিম রেজা।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা, কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি রবিউল হাসান,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মনোজিদ কুমার নন্দী প্রমুখ।
অনুষ্ঠানে ৯১ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন ও মাট ৪৬ জন অসহায় ও দুঃস্থ নারীর মাঝে সেলাই মেশিন এবং বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ জোড়া বেঞ্চ বিতরণ করেন অতিথিবৃন্দ।
কৃ/স/জয়