কৃষি সময়
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের উদ্যোগ সড়ক ও প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন

কৃষি সময় ডেস্কঃ কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় তরুণদের স্বেচ্ছাশ্রম ও প্রবাসীদের অর্থায়নে একটি গ্রামজুড়ে প্রায় ৩শ’টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ।

 শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ, খোলা স্থান ও জনসাধারণের ব্যবহৃত এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য গ্রাম গড়ে তোলাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন সামাজিক সংগঠক সাকিব হোসেন হৃদয়। তার আহ্বানে সাড়া দিয়ে দেশে-বিদেশে অবস্থানরত গ্রামের তরুণরা আর্থিক সহযোগিতা করেন। অন্যদিকে স্থানীয় যুবকেরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো কর্মসূচি বাস্তবায়ন করেন।
কর্মসূচিতে গ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা অংশ নিয়ে এ উদ্যোগের প্রতি সংহতি প্রকাশ করেন।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। এমন সময়ে ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগে বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামের তরুণদের এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে। বিশেষ করে প্রবাসী ও স্থানীয় মানুষের সমন্বয়ে পরিচালিত এ ধরনের সামাজিক কার্যক্রম গ্রামীণ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মনে করেন।

কৃ/স/জয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগাম শিম চাষে লাভবান হচ্ছে কৃষকেরা

1

খানসামার ব্যস্ত সময় পার করছে আমন চাষিরা

2

অপুষ্টি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান

3

বায়ু দুষণঃ মারা যায় ৮৮ হাজার মানুষ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

দুম্বা পালনে রবিউলের সফলতা

6

নিরাপদ খাদ্য উৎপাদনই বড় চ্যালেঞ্জ -কৃষিমন্ত্রী

7

পানি বাড়লেই বন্যা, কমলেই ভাঙন: আতঙ্কে কাজিপুরে লাখো মানুষ

8

হাওরের শিক্ষার্থীদের জন্য নৌকা বিতরণ

9

সমুদ্রে ওভারফিশিংয়ের ঝুঁকি বেড়েছে

10

ডিম-মুরগি বিক্রি : সর্বোচ্চ খুচরা মূল্যের পাশাপাশি ন্যূনতম

11

দেশের ২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

12

লোহাগড়ায় পাহাড় কাটার অভিযোগ

13

নওগাঁয় আম বাগানে আনারস চাষাবাদ

14

জয়পুরহাটে সোনালি মুরগির আঁতুড়ঘই এখন অন্ধকারে

15

সুন্দরবনে হরিণের মাংসসহ আটক ২

16

ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্স ভ্যাকসিন খামারি পর্যায়ে পৌঁছে দেয়া হ

17

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

18

১৫ জুলাই সব বিদ্যালয়ে বৃক্ষরোপন

19

বিশ্ব বাজারে রপ্তানী হচ্ছে টাঙ্গাইলের আনারস

20