কৃষি সময়
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিস্তার পানি বিপৎসীমার উপরে, বন্যার আশঙ্কা


কৃষি সময় ডেস্কঃ উজানের পাহাড়ি ঢল আর টানা ভারী বর্ষণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে। 
সোমবার সন্ধ্যা ৬টা থেকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টায় পানি বিপৎসীমার ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে পানি বিপৎসীমার ওপরে থাকায় চতুর্থবারের মতো বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী দুদিন রংপুর বিভাগের নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নীলফামারী ও লালমনিরহাটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, পানি আরো বৃদ্ধি পেয়ে বন্যার সৃষ্টি হতে পারে। তবে নদীভাঙন ও জরুরি পরিস্থিতি মোকাবেলায় পাউবো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত বালির বস্তা ও জিও ব্যাগ মজুত রাখা হয়েছে বলেও জানান তিনি।

কৃ/স/জয়


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

চুক্তিতে কৃষিসচিব থাকছেন ওয়াহিদা আক্তার

4

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

5

রোপা আমনে বাড়তি খরচে দুশ্চিন্তায় কৃষক

6

কেক বেকারি পণ্যের মান যাচাইয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে চিঠি

7

এক গাছেই ধরেছে ১০ জাতের আম

8

দখল-দূষণে মৃতপ্রায় পালং খাল

9

জলাবদ্ধ পততি জমতিে ভাসমান সবজি চাষ

10

রাজশাহী চিড়িয়াখানাকে নতুন রুপ দেয়া হবে- মৎস্য ও প্রাণিসম্পদ

11

জেলের জালে ৩ কেজির ভোল পোয়া

12

মধুপুরের বনভূমি পরিণত হচ্ছে বাণিজ্যিক বাগানে

13

হাওরে শামুক নিধনে হুমকিতে জীববৈচিত্র্য

14

জি-৯ কলা চাষে কৃষিতে নতুন সম্ভাবনা

15

ধানখেত থেকে অজগর উদ্ধার

16

লোকসানের শঙ্কায় নাটোরের পোলট্রি খামারিরা

17

সেচের অভাবে ৩ বিঘা জমির ধান নষ্ট

18

সময়মতো ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্র

19

উল্লাপাড়ায় আলু চাষাবাদ শুরু

20